এক্সপ্লোর

Loksabha Election 2024: 'দিদি বলেছিলেন তোমাকে আমার পাশে থাকতে হবে' ভোটের লড়াইয়ে নেমে বললেন রচনা

Rachana Banerjee Reaction: হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election 2024) প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল (TMC Candidate List)। ৪২ জনের এই তালিকায় রয়েছেন একাধিক তারকাও। যার মধ্যে অন্যতম মুখ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। 

কীভাবে নির্বাচনী লড়াইয়ে?

হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কীভাবে ভোটের লড়াইয়ের ময়দানে এলেন তিনি? প্রশ্নের উত্তরে রচনা জানান, "কিছু কিছু জিনিস একটু গোপন থাকাই ভাল। এসেছি এটাই নতুন থাকুক না! দিদির সঙ্গে কথাবার্তা চলছিল। তিনি বলছিলেন, আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। কাজ করে, ঠিকঠাক সময় দিতে হয়। আমি যখন যা করেছি একশো শতাংশ দিয়ে করেছি। সবসময় এটা মনে থাকে যে, যেটা করব, যেটাতে মন দেব, একশো শতাংশ দেব। সেটাই ভাবছিলাম। দিদি যখন বলেছিলেন তোমাকে আমার পাশে থাকতে হবে। তারপর আর কোনও কথা নেই।''

কবে যোগ দিলেন তৃণমূলে? 

সক্রিয় রাজনীতিতে কোনওদিন দেখা যায়নি তাঁকে। তৃণমূলের সভা বা মিছিলেরও পরিচিত মুখ নয়। তৃণমূলে কবে যোগ দিলেন তিনি? এদিন হুগলির তৃণমূল প্রার্থী বলেন, "তৃণমূলে আজকে যোগ দিলাম আজকেই প্রার্থী হলাম (হেসে)। তৃণমূলের সমর্থক অনেকদিন ধরেই ছিলাম। এমন নয় যে অন্য কোনও দলের সমর্থক ছিলাম বা হঠাৎ করে তৃণমূল আমার জীবনে এল। হয়ত আমি রাজনীতি করিনি। দিদির সমর্থক বরাবরই ছিলাম। কারণ আমি নারীবাদী, নারীশক্তিতে বিশ্বাসী। যাঁর মুখ্যমন্ত্রী একজন নারী, তাঁর পাশে যদি রচনা বন্দ্যোপাধ্যায় না থাকে, তাহলে আর কে থাকবে!''

বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা। এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও তৎপরতা শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ৪২ জনের তালিকার মধ্যে ২৬ জন নতুন মুখ। প্রথমবার ভোটে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়ায় শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। আর এই কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: প্রার্থীতালিকায় চমক তৃণমূলের, ২৬টি আসনেই নতুন মুখ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget