এক্সপ্লোর

Sandeshkhali Update: শেখ শাহজাহানের ডেরায় CBI, তদন্তে 3D লেজার স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার

Seikh Shahjahan Update: কীভাবে কাজ করে এই থ্রি ডি লেজার স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার?

কলকাতা: সন্দেশখালিকাণ্ডের তদন্তে থ্রি ডি লেজার স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার। ক্রাইম সিনের থ্রি ডি মডেল তৈরি করতে বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। শেখ শাহজাহানের বাড়ি এবং মার্কেটে এই থ্রি ডি লেজার স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

কীভাবে কাজ করে?
এই স্ক্যানারের মাধ্যমে ঘটনাস্থলের পুঙ্খানুপুঙ্খ ছবি তোলা হয়। থ্রি ডি স্ক্যানার ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারে। একই ছবিতে ঘটনাস্থলের চারপাশের ৩৬০ ডিগ্রি দেখা যায়। কোন বস্তু কত দূরে? ঘটনাস্থলে ঢোকা-বেরনোর রাস্তা কোথায়? মাপজোক করা যায়। সেই ছবি থেকে তৈরি করা হয় ক্রাইম সিনের থ্রি ডি মডেল। ঘটনাস্থলে না গিয়েও এই মডেলের মাধ্যমে ভার্চুয়ালি অপরাধের জায়গায় পৌঁছে তদন্ত করা যায়।

নমুনা সংগ্রহের জন্য যখন তন্নতন্ন করে শেখ শাহজাহানের বাড়ি, বাজার, অফিস, ঘনিষ্ঠদের বাড়িতে ঘুরছে CBI, তখন প্রশ্ন উঠছে, ED-র উপর হামলার ২ মাস পর তদন্তে নেমে আদৌ কি কোনও নমুনা-তথ্য পাওয়া যাবে? বিশেষজ্ঞরা বলছেন, ৫ জানুয়ারি, ED-র উপর হামলার ঘটনা যারা ঘটিয়েছিল, তারা বাইরের কেউ নয়, সন্দেশখালিরই বাসিন্দা। ফলে তাঁদের চিহ্নিত করা কঠিন নয়। ঘটনার সময়ের ভিডিও ফুটেজ রয়েছে, তাছাড়া CBI সূত্রে খবর, কয়েকজনকে চিহ্নিতও করেছেন শেখ শাহজাহান। আগেই, ইডি আদালতে দাবি করেছিল ঘটনার সময় ৩ মিনিটে ২৮ জনকে ফোন করেছিলেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানের আরও একটি ফোনের হদিশ পেয়েছে CBI. যে নম্বরে শেখ শাহজাহানকে অনেকে ফোন করেছিলেন। এই ইলেকট্রনিক এভিডেন্স জোগাড় করা কঠিন নয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই থ্রি ডি লেজার স্ক্যানারের মাধ্য়মে ঘটনাস্থলের সমস্ত দিকের ছবি তোলা সম্ভব। কোন রাস্তা দিয়ে দুষ্কৃতীরা এসেছিল? কীভাবে ED-আধিকারিকদের বাধা দেওয়া হয়েছিল? শেখ শাহজাহানের বাড়ির অবস্থান এমনকি কোন পথে ED-আধিকারিকরা পালাতে বাধ্য় হয়েছিলেন? এই পুরো বিষয়টির একটা ধারণা করা সম্ভব থ্রি ডি লেজার স্ক্যানারের মাধ্য়মে। এর আগে বীরভূমে বগটুইকাণ্ড, ধানবাদে অটোর ধাক্কায় বিচারকের মৃত্য, দিল্লির করোলবাগের হোটেলে অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু, দিল্লির ফিল্মিস্তান বাজারে আগুনে ৪৩ জনের মৃত্যুর মতো ঘটনার তদন্তেও এই 3D স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: International Women's Day 2024: নিরাপত্তা থেকে ট্রেনের দায়িত্বে মহিলারা, আন্তর্জাতিক নারী দিবসে উদ্যোগ রেলের

 

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
Tala Waterlogged News | উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget