এক্সপ্লোর

Exit Poll 2024: ব্রোকারেজ সংস্থাগুলির হিসেবেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি, সোমবার থেকে চাঙ্গা হবে শেয়ার বাজার

Exit Poll 2024: এক্সিট পোলের মতো শেয়ার ব্রোকারেজ সংস্থাগুলিও মনে করছে যে এবার আগের থেকে বেশি আসন নিয়ে দেশের ক্ষমতায় ফিরবে বিজেপি। আর সোমবার থেকে আরও চাঙ্গা হবে শেয়ার বাজার।

নয়াদিল্লি: শনিবার শেষ ও অন্তিম দফার ভোটগ্রহণ হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024)। এরপরই ব্রোকারেজ সংস্থাগুলির (Brokerage firms) তরফে জানানো হয়েছে যে তারা আশা করছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা পার্টি (BJP)। একথাও জানানো হয়েছে যে বৃহত্তম দল হিসেবে গতবারের ৩০৩টি আসনের আসনের থেকে বেশি আসনই পাবে এবার।

ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার চয়েস ইন্টারন্যাশনাল নামক একটি ব্রোকারেজ সংস্থার তরফে জানানো হয়েছিল যে বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৩৩৬টি আসন পেতে পারে। তার মধ্যে উত্তরপ্রদেশে তারা পেতে পারে ৭২টি আসন।

ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কমল পোদ্দারের মতে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে মহারাষ্ট্রে ২৩টি আসন পেয়েছিল এবার সেখানে তারা জিততে পারে ২২টি আসন। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যেখানে ১৮টি আসন পেয়েছিল এবার সেটা বেড়ে হতে পারে ২৭টি। আর মধ্যপ্রদেশে যেখানে গতবার ২৯টি আসন পেয়েছিল সেখানে এবার গেরুয়া শিবিরের ঝুলিতে আসতে পারে ২৭টি। তামিলনাড়ুতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি বিজেপি। কিন্তু, এবার সেখানে তাদের ৫টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিহারে গতবারের মতো এবারও ১৭ টি আসন পাবে বিজেপি। 

কমল পোদ্দারের অনুমান অনুযায়ী, রাজস্থানে ২০১৯ সালে ২৪টি আসন পেলেও এবার সেখানে ২১টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হবে বিজেপিকে। একইরকম ভাবে ২০১৯ সালে কর্নাটক যেখানে গেরুয়া শিবিরের আসন ছিল ২৫টি সেখানে এবার তাদের পাওয়ার সম্ভাবনা ২১টি। তবে গুজরাটে গতবারের মতো এবারও ২৬টি আসনে জয়ী হবে তারা।

দিল্লিতে আবার সাতটি আসনে বিজেপি জিতবে বলে মনে করছেন কমল পোদ্দার। অন্যদিকে ২০১৯ সালে পাঞ্জাবে ২টি আসন পেয়েছিল বিজেপি। এবার সেখানে তারা ৩টি আসন পেতে পারে বলে অনুমান কমল পোদ্দারের।

তাঁর মতে, ২০১৯ সালে তেলাঙ্গানায় চারটি আসন পেয়েছিল বিজেপি। এবার সেখানে তাদের আসন সাতটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড থেকে গতবারের মতো এবারও গেরুয়া শিবিরের ঝুলিতে আসতে পারে ১১টি আসন।  

জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসেস নামে অন্য একটি সংস্থার চিফ ইনভেস্ট স্ট্র্যাটেজিস্ট ডঃ ভি কে বিজয়কুমারের মতে, এক্সিট পোলে প্রকাশিত হিসাব অনুযায়ী এনডিএ এবার সমস্ত বিরোধীদের মুখের মতো জবাব দিয়ে ৩৬০টি আসন পাবে। যার জেরে সোমবার থেকে চাঙ্গা হয়ে উঠবে শেয়ার বাজার। বৃদ্ধির হারও হবে দেখার মতো। লার্জ ক্যাপ ফিনান্সিয়ালস, ক্যাপিটালস গুডস, অটোমোবাইল ও টেলিকম সেক্টরের শেয়ারগুলি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এর ফলে জিডিপি বৃদ্ধি পেয়ে পরিমাণ হওয়ার কথা ৮.২ শতাংশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ABP-CVoter Exit Poll Results: কেরলে খাতা খুলবে BJP! শূন্য হতে পারে বাম! সি ভোটার সমীক্ষায় বড় চমক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget