এক্সপ্লোর

Loksabha Elections 2024: বঙ্গ বিজেপিতে কোন্দল! দিলীপ ঘোষকে পাল্টা জবাব অগ্নিমিত্রার

Loksabha Elections 2024: লোকসভা নির্বাচনে হারের পরে আসন বদল নিয়ে প্রশ্ন তুলেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পালও তাঁর কাছে এসে একই প্রশ্ন করেছেন বলে দাবি করেছিলেন।

কলকাতা: লোকসভা ভোটে (Loksabha Elections 2024) বর্ধমান-দুর্গাপুর আসন থেকে হারের পর বৃহস্পতিবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বঙ্গ বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ২০১৯ সালের নির্বাচনে মেদিনীপুর আসন থেকে জয়ী হওয়ার পরেও কেন তাঁকে এবার বর্ধমান-দুর্গাপুর আসনে পাঠানো হয়েছে তা নিয়ে তুলেছিলেন একরাশ প্রশ্ন। আসন বদলের পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও অভিযোগ করেছিলেন। 

এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, "অগ্নিমিত্রা পালও তাঁর কাছে এসে আসন বদল করা নিয়ে দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন। আসানসোলের বিধায়িকা হওয়া সত্ত্বেও কেন তাঁকে মেদিনীপুরে দিলীপ ঘোষের জেতা আসনে লড়াই করতে পাঠানো হল আর দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুরে। তার পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা জানতে চেয়েছেন।" শুক্রবার দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে গেলেও তিনি এই ধরনের কোনও কথা বলেননি বলে দাবি করলেন অগ্নিমিত্রা পাল।

এপ্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি সম্পূর্ণ উড়িয়ে তিনি বলেন, "দিলীপ ঘোষের কাছে গেছিলাম, কিন্তু আমি একথা বলিনি। অমিত শাহ ও জে পি নাড্ডা যখন আমাকে মেদিনীপুরে দাঁড়াতে বলেছিলেন, তখন আমার কিছু বলার নেই। কেন দিলীপ ঘোষ বলছেন, আমি শুভেন্দু অধিকারীর ক্যান্ডিডেট ? এটা সম্পূর্ণ ভুল কথা, কেন্দ্রীয় নেতারা আমাকে ফোন করে দাঁড়াতে বলেছিলেন। এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুরে আমি পেয়েছি ৬ লক্ষ ৭৫ হাজার ভোট। গতবার ২০১৯ সালে তিন বছর খড়গপুরের বিধায়ক থাকার পরেও দিলীপ ঘোষ পেয়েছিলেন ৬ লক্ষ ৮৫ হাজার ভোট। দিলীপ ঘোষ ও আমার মধ্যে ১০ হাজার ভোটের পার্থক্ রয়েছে। তাই আমি এটা বলতে পারব না যে দিলীপ ঘোষ থাকলে ওখানে জিততেন, আমি হারলাম। এটা বলা উচিত নয়।'

তবে নিজের হারের পিছনেও অন্য কোনও রাজনীতি রয়েছে বলে শুক্রবার ইঙ্গিত দিয়েছেন অগ্নিমিত্রা পাল। বলেন, "কিছু বিষয় রয়েছে তবে সেটা দলের ভিতরেই আলোচনা করব। কেন জেতা আসনেও হারতে হল তা নিয়ে আমার যেগুলো ত্রুটি মনে হয়েছে তা নিয়ে আলোচনা করে সেগুলি শুধরে নেওয়ার চেষ্টা করব।"

লক্ষ্মীর ভাণ্ডারের কারণে তাঁর হার হয়েছে কিনা প্রশ্ন করলে অগ্নিমিত্রা বলেন, "হারের পিছনে অনেক কারণ রয়েছে, আমরা একথা বলতে পারি না যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের কারণেই হেরেছি। আমরা হারে কারণ নিয়ে পর্যালোচনা করব। আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারিনি। আমাদের তরফ থেকে দিল্লিতে একটি রিপোর্ট পাঠানো হবে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Birbhum News: বিজেপি নেতার বাবা ও ভাইকে মারধরের ঘটনায় ৮ জন তৃণমূল কর্মীর ১৪ দিনের জেল হেফাজত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget