এক্সপ্লোর

Madhuparna Thakur: দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর?

Madhuparna Thakur Power Meal: মতুয়া অধ্যুষিত বাগদায় এবারও বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকেই প্রার্থী করেছে তৃণমূল

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বাগদার ভোটে মতুয়া পরিবারের দুই সদস্যের মুখোমুখি লড়াই।
  • তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, প্রতিপক্ষ বিজেপির সোমা ঠাকুর।
  • নির্বাচনী প্রচারের মাঝে ভাত, ডাল, এঁচোড় চিংড়ি খাচ্ছেন মধুপর্ণা।
  • SIR নিয়ে অবিচারের বিরুদ্ধে নাগরিকত্ব প্রাপ্তির লড়াইয়ে অবিচল তিনি।

সমীরণ পাল, কলকাতা: বাগদায় এবার মুখোমুখি লড়াই মতুয়া ঠাকুরবাড়ির দুই সদস্যের। বিজেপির সোমা ঠাকুরের বিরুদ্ধে প্রার্থী ননদ মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। দিনভর চলছে জনসংযোগ-প্রচার। তার ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী? খোঁজ নিল এবিপি আনন্দ।

মধুপর্ণার কঠিন লড়াই 

২০২৪-এ বিধানসভা উপনির্বাচনে জিতে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। মতুয়া অধ্যুষিত বাগদায় এবারও বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকেই প্রার্থী করেছে তৃণমূল। রাজনীতি তার রক্তে। মধুপর্ণার বাবা কপিলকৃষ্ণ ঠাকুর ছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ। পরে তাঁর মা মমতা ঠাকুর তৃণমূলের টিকিটে জিতে লোকসভায় যান, কিন্তু শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হওয়ার পর, তাঁকে রাজ্য়সভায় পাঠায় তৃণমূল। অন্য়দিকে মতুয়া বাড়িরই আরেক সদস্য় শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ ও দুবারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুরের ভাইও বিজেপি বিধায়ক। তাঁর বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর আবার একটা সময় মমতা মন্ত্রিসভার সদস্য় ছিলেন। আর এবারের ভোটে মধুপর্ণার মূল প্রতিদ্বন্দ্বী তাঁরই বউদি, শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। বাগদা বিধানসভা থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। 

মধুপর্ণার পাওয়ার মিল

লড়াই কঠিন। তাই যুদ্ধের ময়দানে টিকে থাকতে চাই প্রচুর এনার্জি। শক্তি সঞ্চয় করতে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী? খোঁজ নিতে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। বাগদার তৃণমূল প্রার্থীর পাতে ছিল, ভাত, টক ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি। সকালেও ভাত খেয়েই প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী। কাজের ফাঁকে সময় পেলে বাড়ি ফিরে লাঞ্চ। তারপরেই আবার জনসংযোগে দৌড়। রাতেও ভাত খেতেই পছন্দ করেন তৃণমূল প্রার্থী। কিন্তু এবার বাগদার ভোটাররা তাঁকে কতটা পছন্দ করবেন? জানা যাবে চৌঠা মে। 

SIR নিয়ে সরব মধুপর্ণা

SIR প্রসঙ্গে মধুপর্ণা ঠাকুর এর আগে বলেছিলেন, 'আমি বিজেপিকে নিয়ে কোনও কথা বলতে চাই না। কেবল নিজের দল নিয়েই কথা বলতে চাই। অন্যান্য দল কী করছে, তা নিয়ে আমার মাথাব্যথা নেই। অনেক বৈধ ভোটারের নাম SIR-এ কাটা পড়েছে। কিন্তু তাঁদের সমস্ত নথি রয়েছে। আমরা জানি। আমাদের একটাই দাবি, আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই। কেন এই সাধারণ অধিকার দেওয়ার পিছনে এত স্বার্থ দেখা হবে? এই লড়াইয়ে সবসময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে।' ঘরে ঘরে গিয়ে প্রচারই হাতিয়ার মধুপর্ণার। জোর দিচ্ছেন তাতেই। তাঁর আশা, মানুষ ভোটবাক্সেই জবাব দেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget