এক্সপ্লোর

Malda Kaliachak News: SIR- এ নাম বাদ ! প্রতিবাদের নামে 'তাণ্ডব' কালিয়াচকের মোথাবাড়িতে, রিপোর্ট তলব কমিশনের

West Bengal SIR Protest: মালদার কালিয়াচকের ঘটনায় এবার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

মালদা, কালিয়াচক : বুধবার মালদার কালিয়াচকের মোথাবাড়ি কার্যত রণক্ষেত্রের আকার নেয়। SIR-এ নাম বাদের প্রতিবাদে চলে বেনজির তাণ্ডব ! আগুন লাগানো হয় গাড়িতে। অবাধে চলে ভাঙচুর। সকাল থেকে রাত অবধি আটকে রাখা হয় ৩ মহিলা সহ ৭ জন বিচারককে। ঘন্টার পর ঘণ্টা চলে ঘেরাও। আটকে ছিলেন হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। মধ্যরাতে তাঁদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। সেই সময়েও ধাওয়া করা হয় তাঁদের গাড়িকে। এই গোটা ঘটনায় এবার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। রাজ্য় পুলিশের DG-র কাছে রিপোর্ট চেয়েছে কমিশন। গোটা বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়েছে, খবর কমিশন সূত্রে। 

কী হয়েছে কালিয়াচকে ? 

গতকাল সকাল থেকেই কালিয়াচক ২ নম্বর বিডিও অফিস ঘেরাও করে চলছিল বিক্ষোভ। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি, BDO অফিসের গেট আটকে দিয়ে চলে বিক্ষোভ। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গভীর রাতে উদ্ধারের পরও, রাস্তায় বাঁশ ফেলে এভাবে আটকানোর চেষ্টা করা হয় জুডিশিয়াল অফিসারদের গাড়ি। শেষ অবধি কোনওক্রমে এলাকা ছাড়েন তাঁরা। 

গত ২৩ মার্চ জেলা প্রশাসনের কাছে গন্ডগোলের আশঙ্কা প্রকাশ করেন জুডিশিয়াল অফিসাররা। নিষ্পত্তির কাজ ব্লক অফিস থেকে DM অফিসে সরানোর জন্য আগেই জেলা প্রশাসনকে বলা হয়েছিল। জেলা প্রশাসনকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। আগেই এই মর্মে স্পষ্ট নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ১০ মার্চ সুপ্রিম কোর্টে শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলবেন না। জুডিশিয়াল অফিসার কাউকে অবৈধ ভোটার মনে করলে তিনি ভোট দিতে পারবেন না। 

ইতিমধ্যেই এসআইআর- এর চারটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। এবছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায় হতে চলেছে। প্রথম দফা ২৩ এপ্রিল। ১৫২ আসনে সেদিন ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোট গণনা। এবার ভোটের আগে পশ্চিমবঙ্গে এসআইআর- এর প্রক্রিয়া হওয়ায় বিজেপিকে বারবার আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। শাসক দলের পাশাপাশি অন্যান্য বিরোধীরাও ভোটের ময়দানে এবার হাতিয়ার বানিয়েছে এই এসআইআর ইস্যুকেই। এদিকে এসআইআর- এর চারটি সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়ে গেলেও অনেক ভোটারই তাঁদের নাম খুঁজে পাননি। ফলে এবার তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কিনা, তা নিশ্চিত নয় এখনও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget