এক্সপ্লোর

Mamata Banerjee : যুবসাথীর টাকা কতদিন? আর লক্ষ্মীর ভাণ্ডারও ... বড় প্রতিশ্রুতি দিলেন মমতা

৩ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে। শুধু তাই নয়, আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দেন অমিত শাহ

আর মাত্র এক সপ্তাহ! তারপরই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। দিন যত এগোচ্ছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। বাড়ছে তরজা, বাড়ছে প্রতিশ্রুতি আর পাল্টা প্রতিশ্রুতির লড়াই। রাজ্যে একের পর এক সভা করে প্রচারে ঝড় তুলছেন অমিত শাহ ( Amit Shah ) । অন্যদিকে দক্ষিণবঙ্গে জনসভা থেকে পাল্টা আক্রমণে শানান মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ।

প্রতিশ্রুতির লড়াই তুঙ্গে

ভোটের আগে নিজেদের সংকল্পপত্র প্রকাশ করে বড় ঘোষণা করেছে বিজেপি। ক্ষমতায় এলে মহিলাদের প্রায় দ্বিগুণ আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। পাশাপাশি, বেকার যুবক-যুবতীদের জন্য চাকরি না পাওয়া পর্যন্ত মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে। শুধু তাই নয়, আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দেন অমিত শাহ ( Amit Shah )।

পাল্টা তৃণমূলের বার্তা

বিজেপির এই প্রতিশ্রুতিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। পিংলার সভা থেকে তিনি স্পষ্ট বার্তা দেন—রাজ্যে তৃণমূল সরকার থাকলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ আজীবন চলবে। পাশাপাশি ‘যুবসাথী’ প্রকল্পেও যতদিন না চাকরি মিলছে, ততদিন আর্থিক সহায়তা চালু থাকবে বলে আশ্বাস দেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার চলছে? আজীবন চলে যাবে আজকে আমি বলে গেলাম। সারা জীবন চলবে আমাদের সরকার আপনাদের শুধু আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা চাই।”

লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী 

সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধেও সরব হন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের কাছে বিপুল পরিমাণ টাকা পাওনা থাকা সত্ত্বেও তা রাজ্যকে দেওয়া হচ্ছে না। তবুও রাজ্য সরকার নিয়মিত বেতন, ভাতা ও প্রকল্পের সুবিধা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, অন্য রাজ্যে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে পরে তা বন্ধ করে দেওয়ার উদাহরণ রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বাংলার মানুষকে সতর্ক থাকার বার্তাও দেন তৃণমূলনেত্রী।                  

ভোটের আগে চূড়ান্ত লড়াই

ভোট যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে—এই লড়াই শুধু রাজনৈতিক নয়, প্রতিশ্রুতি বনাম বাস্তবায়নেরও। একদিকে নতুন প্রতিশ্রুতি, অন্যদিকে চলমান প্রকল্পের ভরসা—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে এবার সিদ্ধান্ত নেবেন এ রাজ্যের  ভোটাররা।             

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget