এক্সপ্লোর

Bengal Election 2026 : মমতার মুখে ফের লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্পের কথা, কী বার্তা দিলেন তৃণমূলনেত্রী ?

TMC News: এদিনও ফের সরকারি প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন দলনেত্রী।

রঘুনাথপুর : লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্প এবার বিধানসভা ভোটেও কি তৃণমূলকে ডিভিডেন্ড দেবে ? ৪ মে তা পরিষ্কার হয়ে যাবে। তার আগে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা নির্বাচনী সভায় তুলে ধরছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। নিত্যদিন এনিয়ে জনসভায় বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এদিনও ফের সরকারি প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন দলনেত্রী।

এদিন রঘুনাথপুরের সভা থেকে মমতা বলেন, "বিজেপি চক্রান্ত করছে বাংলাকে শেষ করে দেওয়ার। বাংলাকে টার্গেট করেছে কেন জানেন ? ওদের পরিকল্পনা আছে বাংলা রাজ্যটাকেই উঠিয়ে দেওয়ার। আপনারা কি চান বাংলা উঠে যাক ? আপনার কি চান রূপসী বাংলা রূপসী বাংলা থাকবে না ? আপনারা কি চান মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাক ? আপনারা কি চান ডিম খাওয়া বন্ধ হয়ে যাক ? আপনারা কি চান শাড়ি পরা-সালওয়ার কামিজ পরা বন্ধ হয়ে যাক ? আপনারা কি চান শিক্ষা বন্ধ হয়ে যাক ? আপনারা কি চান লক্ষ্মীর ভাণ্ডার-খাদ্যসাথী-স্বাস্থ্যসাথী-বাংলার বাড়ি-গ্রামীণ রাস্তা বন্ধ হয়ে যাক ? আপনারা কি চান শিল্প বন্ধ হয়ে যাক ? আপনারা কি চান কন্যাশ্রী-শিক্ষাশ্রী-তফসিলি বন্ধু সব বন্ধ হয়ে যাক ? যদি না চান তাহলে মনে রাখবেন, একটি ভোটও কাউকে নয় তৃণমূল কংগ্রেস ছাড়া।" 

২০২১-এর বিধানসভা ভোটে লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্প ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূলকে। মহিলাদের ঢালাও সমর্থন পেয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছিল রাজ্যের শাসকদল। এবারও সেই অস্ত্রতেই শান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক বরাদ্দ। এই স্কিমে একলাফে বেড়ে গেছে অনেকটা টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বেড়েছে ৫০০ টাকা । অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা করে রাজ্য সরকারের। সাধারণ মহিলাদের জন্য মাসে ১৫০০ টাকা করে, এসসি-এসটি-দের ১৭০০ টাকা করে বরাদ্দ করা হয়েছে। তৃণমূলের ইস্তেহার প্রকাশের দিনই পুনরায় একবার এনিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে দলের ইস্তেহার প্রকাশ করেন তৃণমূলনেত্রী। একাধিক অঙ্গীকার করা হয় দলের তরফে। তবে, রাজ্যের অন্যতম জনপ্রিয় এই স্কিম নিয়ে সেদিনও মমতা বলেছিলেন, "লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি। এবং বলে দিয়েছি, সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে।" এর পাশাপাশি নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, "যদি কেউ বলে আমরা করব, তারা ভোটের সময় বলবে, কিন্তু পরে করবে না। কিন্তু, আমরা করে দেখিয়েছি। এবং একমাস আগেই করে দিয়েছি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget