এক্সপ্লোর

Mamata Banerjee: 'ছোটবেলায় স্বপ্ন ছিল...সুযোগ হয়নি', জরুরি অবতরণের পর সেনার সান্নিধ্যে মমতা, শোনালেন আক্ষেপ

Mamata Banerjee's Dream: মঙ্গলবার জলপাইগুড়ি  থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার।

কলকাতা: নির্বাচনী প্রচারে বেরিয়ে দুর্ঘটনাগ্রস্ত। প্রাকৃতিক দুর্যোগে জরুরি অবতরণ হেলিকপ্টারের। তড়িঘড়ি কপ্টার থেকে নামতে গিয়ে আহত হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বায়ুসেনা ঘাঁটিতে বিমান নামলে পরিস্থিতি সামাল বায়ুসেনা এবং সেনাবাহিনীর। তা নিয়ে বায়ুসেনা এবং সেনাবাহিনীকে ধন্য়বাদ জানালেন মমতা। শুধু তাই নয়, ছোট থেকে সেনায় যোগ দেওয়ার স্বপ্ন ছিল বলেও জানালেন (Mamata Banerjee's Dream)। 

মঙ্গলবার জলপাইগুড়ি  থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। তড়িঘড়ি সেবক বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করানো হয় কপ্টারের। সেখানে কপ্টার থেকে নামতে গিয়ে আহত হন মমতা। সেই সময় সেনা ছুটে আসে দ্রুত। মমতাকে এসকর্ট করে নিয়ে যাওয়া হয় বায়ুসেনাঘাঁটিতে। সেখানে বায়ুসেনা এবং সেনা আধিকারিকদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন মমতা। 

বায়ুসেনাঘাঁটিতে মমতা যখন অপেক্ষা করছিলেন, সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেনার তরফে। তাতে সেনা আধিকারিকদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে, তাঁদের প্রশংসাও করেন মমতা। বলেন, তিনি "সেনাবাহিনীকে অভিনন্দন। সাধারণ কর্মী থেকে আধিকারিক, মাতৃভূমির জন্য আত্মবিসর্জন দিতে পিছপা হন না কেউ। দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা ওঁদের সম্মান করি। সকল যোদ্ধাকে সেলাম।"

আরও পড়ুন: Mamata Banerjee: লিগামেন্ট ও হিপ জয়েন্টে চোট, SSKM-এ ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকদের, নারাজ মমতা

যেভাবে সেনার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন, তা নিয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন মমতা। বলেন, "কপ্টার জরুরি অবতরণ করার পর যে তৎপরতার সঙ্গে কাজ করেছেন, তার পরেও যেভাবে আমাদের যত্ন করেছেন, কোনও দিন ভুলব না। ছোট্ট থেকে আমার স্বপ্ন ছিল সেনায় যোগদান করা। তখন সুযোগ হয়নি। আজ অন্তত কাছ থেকে দেখার সুযোগ হল। গোটা বছর পরিবারকে পাশে পান না। মাতৃভূমিই এঁদের পরিবার হয়ে উঠেছে। আপনাদের সেলাম, মাতৃভূমিকে সেলাম।"

সেবক বায়ুসেনাঘাঁটিতে মমতার কপ্টারের জরুরি অবতরণ নিয়ে এদিন সেনার তরফে বিবৃতিও প্রকাশ করা হয়। তাতে বলা হয়, 'সতর্কতামূূলক অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার। মুখ্যমন্ত্রী সহ তিন জন ছিলেন হেলিকপ্টারে। খারাপ আবহাওয়ার জন্য সেবক রোডে আর্মি এভিয়েশন বেসে ১টা বেজে ৩৫ মিনটে সতর্কতামূলক অবতরণ করে কপ্টার। মুখ্যমন্ত্রীকে এসকর্ট করে এয়ারবেসে অপেক্ষা করার জায়গায় নিয়ে আসা হয়। সেখানে সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁকে চা দেওয়া হয়। ২.২৩ মিনিটে বাগডোগরা বিমানবন্দর থেকে রওনা হন ফের'।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget