এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: ‘বিজেপি-র গেম প্ল্যান, প্ররোচনায় পা দেবেন না’, মোথাবাড়ি নিয়ে মমতা, বললেন, ‘সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে কমিশন’

Mamata Banerjee on Mothabari: SIR-এ নাম বাদ যাওয়া নিয়ে গতকাল মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা হয়।

কলকাতা: মোথাবাড়ির ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনকে ঝামেলা সম্পর্কে কিছু জানানোই হয়নি বলে দাবি করলেন তিনি। এমনকি নতুন মুখ্যসচিব তাঁর সঙ্গে দেখা পর্যন্ত করেননি বলে জানালেন। মমতার দাবি, তাঁর হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। এখন সুপার রাষ্ট্রপতি শাসন চালানো হচ্ছে। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য দিকে রয়েছেন রাজ্যপাল এন রবি। এমনকি মোথাবাড়ির ঘটনায় শাহকেই কাঠগড়ায় তুললেন মমতা।  

SIR-এ নাম বাদ যাওয়া নিয়ে গতকাল মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা হয়। বৃহস্পতিবার গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে সুপ্রিম কোর্ট। আর তার পরই সাগরদিঘির সভা থেকে মোথাবাড়ির ঘটনায় মুখ খুললেন মমতা। তাঁর কথায়, "বিডিও, এডিএম, এসডিও, আইসি পাল্টে গিয়েছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে নির্বাচন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে। একদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য দিকে রাজ্যপালকে ডেকে নিয়ে...।"

মোথাবাড়ির ঘটনা নিয়ে মমতার বক্তব্য, "কাল যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে। কিন্তু আমাকে কেউ কোনও খবর দেয়নি। কারণ এখানকার মুখ্যসচিব আজ পর্যন্ত আমার সঙ্গে দেখা করেননি। আমাকে কোনও কোনও তথ্য এরা দেয় না। রাতে এক সাংবাদিকের কাছে জানতে পারি...রাত ১২টার সময়, যে জাজেদের ঘেরাও করে রেখেছে। মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা,উত্তর দিনাজপুর জুড়ে বিজেপি-র গেম প্ল্যান অনুযায়ী, আমার ভবানীপুরে কেন্দ্রেও জেনে রাখবেন, দেড় খানা ওয়ার্ডে সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে। এখানেও ঢেলে বাদ দিয়েছে, আমরা জানি। ১ কোটি ২০ লক্ষ নাম বাদ। তাই সুপ্রিম কোর্টে গিয়েছিলাম।"

এদিন সকলকে প্ররোচনায় পা দিতে নিষেধ করেন মমতা। তাঁর কথায়, "মনে রাখবেন, লড়াই শান্তিপূর্ণ ভাবে করতে হবে। হায়দরাবাদ থেকে কেউ উড়ে এল, আর বিজেপি-র কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করাল, জাজেদের ঘেরাও করাল...রেজাল্ট কী হল! আজ সুপ্রিম কোর্ট ঠিক বলেছে। জানেন না, যারা আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে সিবিআই করেছে? NIA করেছে। এটা বিজেপি-র গেমপ্ল্যান। এখানকার নির্বাচন ক্যানসেল করে রাষ্ট্রপতি শাসন জারি করার। আপনারা কি সেটা তাম, না শান্তি চান, না বাংলায় থাকতে চান, না তৃণমূলের সরকার চান! ঠিক করতে হবে আপনাদের। আমাকে বিশ্বাস করলে দয়া করে কোনও প্ররোচনায় পা দেবেন না। কোনও উত্তেজনায় পা দেবেন না, জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, এমনটা করবেন না কারও কথায়। বিজেপি-র মধ্যে কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু ঢুকেছে, যারা বিজেপি-র টাকায় হায়দরাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগির চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে।"

সরাসরি শাহকে নিশানা করে মমতা বলেন, "বাংলার ডেমোগ্রাফি জানেন না। আর আপানরা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে। টোটালটাই অমিত শাহ করিয়েছেন। টোটালটাই শাহের চক্রান্ত, নির্বাচন কমিশনকে দিয়ে। ওঁকে পদত্যাগ করতে হবে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ডার আটকাতে পারে না! দেশকে বাঁচাতে পারে না। শুধু বিজেপি করতে গিয়ে দেশের সর্বনাশ করে দিয়েছেন। নোটবন্দির পর এখন ভোটবন্দি করছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget