এক্সপ্লোর

Mamata Banerjee: বায়োলজিক্যাল নয়, কৃত্রিম জোট হয়েছে ওদের, আমি হলে এভাবে ক্ষমতা বসতাম না: মমতা

Lok Sabha Elections 2024: শনিবার নব নির্বাচিত সাংসদ এবং নেতানেত্রীদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন মমতা।

নয়াদিল্লি: শরিকদের উপর ভর করে তৃতীয় বার সরকার গড়লেও, কেন্দ্রে বিজেপি-র জোট সরকার বেশিদিন টিকবে না বলে মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা জানিয়েছেন, NDA জোটে এখন থেকেই যে সংস্ত দাবিদাওয়া নিয়ে সরব হতে শুরু করেছেন বিজেপি-র সহযোগী দলগুলি, তাতে খুব বেশিদিন সকলকে তুষ্ট করে রাখা নরেন্দ্র মোদি-অমিত শাহদের পক্ষে সম্ভব হবে না। (Mamata Banerjee)

শনিবার নব নির্বাচিত সাংসদ এবং নেতানেত্রীদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, I.N.D.I.A জোট এখনই সরকার গঠনের দাবি জানায়নি বলে, আগামী দিনেও জানাবে না, এমনটা ভাবা ভুল হবে। তাঁরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। সবদিকে নজর রাখছেন। (Lok Sabha Elections 2024)

NDA জোটে বিজেপি-র শরিকদলগুলিকে নিয়ে মমতার বক্তব্য়, "দেখুন কতদিন, কাকে সন্তুষ্ট রাখতে পারে! NDA এবং I.N.D.I.A-র মধ্যে পার্থক্য হল, যারা NDA-তে আছে, তাদের চাওয়ার কোনও শেষ নেই। আর আমরা I.N.D.I.A-তে আছি যারা, আমরা মানুষের ভাল চাই, দেশের ভালবাসা চাই। মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা। সময়ের সঙ্গে পরিস্থিতি কোন দিকে এগোয় দেখুন। শেষ পর্যন্ত I.N.D.I.A-ই সরকার গড়বে। কিন্তু কিছুদিন দেখতে দিন নিজেদের। কাকে, কতটা সামলাতে পারছে, দেখতে দিন।"

আরও পড়ুন: Mamata Banerjee: দিল্লি গিয়ে শুধু বসে থাকলে চলবে না, নব নির্বাচিত সাংসদদের কেন একথা বললেন মমতা?

একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও বিজেপি যেভাবে কেন্দ্রে সরকার গড়ছে, তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি যেভাবে প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন, তিনি হলে তা করতেন না বলে দাবি করেন মমতা। তাঁর কথায়, "একক সংখ্য়াগরিষ্ঠতা না পেলে আমি দায়িত্ব নিতাম না। বিশেষ করে যারা ৪০০ পারের কথা বলেছিল...আমি বলেছিলাম ২০০ পার হয় কি না সন্দেহ...২০০ পার যে হয়েছে, তাতেও কমিশনের হাত রয়েছে। আমার প্রশ্নের জবাব দিতে পারেনি এখনও পর্যন্ত। প্রাক্তন অর্থমন্ত্রীর স্বামী বলেছেন, এই সরকার বেশিদিন চলবে না। তাই যে সরকার শপথ নিতে চলেছে, তারা দেশের জন্য় শুভ নয়। এরা গণতন্ত্রকে আরও দুর্বল করে তুলবে। অগণতান্ত্রিক ভাবে, বেআইনি ভাবে সরকার গঠন করা হচ্ছে।" মমতার কথায়, "ওদের জোট বায়োলজিক্যাল নয়, আর্টিফিসিয়াল জোট।"

রাজ্যের বকেয়া টাকা আদায় হোক বা সংশোধিত নাগরিকত্ব বিল, জাতীয় নাগরিক পঞ্জি হোক বা অভিন্ন দেওয়ানি বিধি, সমস্ত বিষয়েই যে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানো হবে, সেই ইঙ্গিতও দিয়েছেন মমতা। আগে কারও সঙ্গে কোনও রকম আলোচনা না করে, যখন তখন, নিজের ইচ্ছেয় বিল পাস করলেও, এবার তা হওয়ার জো নেই বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget