এক্সপ্লোর

Mamata Banerjee : অসুস্থতা কাটিয়ে এবার প্রচারে মমতা, কোথায় প্রথম তৃণমূলনেত্রীর সভা ?

Mamata Banerjee Campaign : লোকসভা কেন্দ্র থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুবুলিয়ায় দুপুর ১২ টায় সভা রয়েছে তৃণমূল নেত্রীর।

আশাবুল হোসেন , প্রদ্য়োৎ সরকার, কলকাতা : এবার ভোট প্রচারে নামতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । মাথায় চোট পাওয়ার পর চিকিৎসকদের পরামর্শ মেনেই ছিলেন বিশ্রামে। যদিও তারই মাঝে গার্ডেনরিচের পাহাড়পুরে ছুটে গিয়েছিলেন বাড়ি-বিপর্যয়ের সময়। তবে এবার পুরোদমে প্রচারে মন দেবেন তৃণমূল নেত্রী। লোকসভা ভোটের ( Loksabha Election 2023) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তাই এবার কোমর বেঁধে জেলা থেকে জেলা, প্রচারে নামবেন তৃণমূল নেত্রী।  

ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস ( TMC ) তাদের ৪২ যোদ্ধার নাম ঘোষণা করেছিল। প্রত্যেক প্রার্থীরই আশা, 'দিদি' এক তাঁর কেন্দ্রে আসুন। সূত্রের খবর, ৩১ তারিখ অর্থাৎ রবিবার কৃষ্ণনগর ( Krishna Nagar ) লোকসভা কেন্দ্র থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুবুলিয়ায় দুপুর ১২ টায় সভা রয়েছে তৃণমূল নেত্রীর।

কৃষ্ণনগরে এবার হাইভোল্টেজ লড়াই। একদিকে কট্টর মোদি সমালোচক মহুয়া মৈত্র ( Mahua Moitra )। অন্য়দিকে কৃষ্ণনগর রাজবাড়ির রাজমাতা, বিজেপি প্রার্থী অমৃতা রায়। উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল করা হয়েছিল। কিন্তু ২৪ এর ভোটে কৃষ্ণনগরে সেই মহুয়ার উপরই ভরসা রেখেছে ঘাসফুল শিবির। মনে করা হচ্ছে, মহুয়ার বিরুদ্ধে বিজেপির লাগাতার অভিযোগ - আক্রমণ, তাঁর সাংসদ পদ বাতিল, তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত, এসব কিছু নিয়েই চাঁচাছোলা আক্রমণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শনিবার মহুয়ার পরিবারের আলিপুরের ফ্ল্যাটে, কৃষ্ণনগরের ভাড়া বাড়িতে এবং তাঁর করিমপুরের ঠিকানায় হানা দেয় CBI। এই পরিস্থিতিতে মোদি সরকারের বিরুদ্ধে এজেন্সি ব্য়বহারের অভিযোগে শান দিতেই মহুয়া মৈত্রর হয়ে কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। 

ভোটের মুখে তাঁক একাধিক ঠিকানায় হানা  দেওয়ার ঘটনার বিরোধিতা করে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। কমিশনকে লেখা চিঠিতে তিনি অভিযোগ করেছেন, CBI-এর পদক্ষেপ বেআইনি, হেনস্থা ও প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। 

কৃষ্ণনগরে মহুয়ার বিরুদ্ধে বহুদিন ধরেই জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। মহুয়াও বিজেপিকে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এখন এই আক্রমণ পাল্টা আক্রমণের আবহে মানুষ কাকে ভোট দেয় তা জানা যাবে ৪ জুন। সেই  সঙ্গে ৩১ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন কৃষ্ণনগরকে, সেদিকেও তাকিয়ে মানুষ। 

আরও পড়ুন :

'লাঠিতে তেল মাখানো শুরু..', বরানগরে উপনির্বাচনের আগে বিস্ফোরক BJP প্রার্থী সজল

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget