এক্সপ্লোর

Mamata Banerjee: "যাঁদের সিট দিতে পারিনি তাঁদের...", কী বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়?

West Bengal Election 2026: ২৯১ জন প্রার্থীর মধ্যে অনেকেই রয়েছেন নতুন মুখ। অনেকেই এমন রয়েছেন, যাঁদের এই নির্বাচনে টিকিট দিতে পারেনি তৃণমূল। তাঁদের অ্যাডজাস্ট করা হবে বলেও জানান তৃণমূল সুপ্রিমো।

বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে এবার ২৯১টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং; এই ৩টি কেন্দ্র সমঝোতা করা হয়েছে GTA-এর অনীত থাপাদের সঙ্গে, জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকা প্রকাশ করার সময়ও তাঁর মুখে শোনা গেল কটাক্ষ। মমতা বললেন, "আমরা হাফ হাফ করে তীর্থের কাকের মতো বসে থাকি না। আমরা আধাআধি করি না।"

২৯১ জন প্রার্থীর মধ্যে অনেকেই রয়েছেন নতুন মুখ। আবার অনেকে এমন রয়েছেন যাঁদের মনে করা হয়েছিল হয়তো টিকিট পাবেন, কিন্তু তাঁরা টিকিট পাননি। অনেকেই এমন রয়েছেন, যাঁদের এই নির্বাচনে টিকিট দিতে পারেনি তৃণমূল। তাঁদেরও অ্যাডজাস্ট করা হবে বলেও জানান তৃণমূল সুপ্রিমো। "যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনও কাজে অ্যাডজাস্ট করব। তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ, সব নির্বাচনেই কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়। কিছু কিছু পুরোনোকে অন্য কাজে লাগতে হয়। আশা করব সবাই দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন", এদিন সাংবাদিক বৈঠক থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, একাধিক নাম এবারের তৃণমূলের তালিকা থেকে বাদ গিয়েছে। এর মধ্যে যেমন রয়েছেন কাঞ্চন মল্লিকের মত তারকা প্রার্থী, তেমনই রয়েছেন অসিত মজুমদারের মত পোড়খাওয়া হেভিওয়েট প্রার্থীও।

এবারের প্রার্থী তালিকা অনুযায়ী ভবানীপুর থেকেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন শশী পাঁজা। টালিগঞ্জে অরূপ, বন্দরে ববি। বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায় ও বেলেঘাটায় লড়বেন কুণাল ঘোষ। চৌরঙ্গিতে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। কাশীপুর-বেলগাছিয়ায় অতীন ঘোষ। রাসবিহারীতে দেবাশিস কুমার। কসবায় জাভেদ, যাদবপুরে মলয় মজুমদার। দমদমে ব্রাত্য বসু ও বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

এদিনের বৈঠক থেকে নির্বাচন কমিশনকে "বিজেপির কমিশন" বলেও কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। তিনি বলেন, "বিজেপির কমিশনকে বলব ক্ষমা করবেন। ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। এখনও নোটিফিকেশন হল না নির্বাচনের, তার মধ্যেই মুখ্যসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব, ডিজি থেকে শুরু করে এডিজি ল অ্যান্ড অর্ডার, সমস্ত কমিশনার থেকে শুরু করে এসপি সব বদলে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget