এক্সপ্লোর

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপুঞ্জের আবেদনে সমর্থন মমতার, সব দলের মত নিয়ে নীতি ঠিক করুক সরকার, দাবি কংগ্রেসের

কলকাতা: মায়ানামারে সামরিক দমনপীড়ন এড়াতে প্রাণ হাতে করে বাংলাদেশ পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপুঞ্জের আবেদন সমর্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোহিঙ্গা মুসলিমদের ব্যাপারে ট্যুইটে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে বিপন্ন রোহিঙ্গা উদ্বাস্তুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমগ্র আন্তর্জাতিক মহলকে আবেদন করেছে, তাদের জন্য চলতি মানবিক সহায়তা কর্মসূচি সমর্থনের ডাক দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। মমতা আজ ট্যুইট করেন, রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপুঞ্জের আবেদন সমর্থন করি আমরা। বিশ্বাস করি, ওদের সবাই সন্ত্রাসবাদী নয়। সত্যিই উদ্বিগ্ন আমরা। গত বুধবারই রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র স্টিফেনে ডুজারিক বলেন, রোহিঙ্গাদের বর্তমান ট্র্যাজেডির ব্যাপারে আমাদের উদ্বেগ স্পষ্ট করেই জানিয়েছি। ওদের ভিটেমাটি ছাড়তে বাধ্য করা হয়েছে। আমরা যে খবর পাচ্ছি, সবাই যেসব ছবি দেখছি, তা হৃদয়বিদারক বললেও কম বলা হয়। গত ২৫ আগস্ট সামরিক ফাঁড়ির ওপর রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের হামলার পাল্টা সেনার অভিযানে আনুমানিক ৩ লক্ষ ৮০ হাজার রোহিঙ্গা মুসলিম উদ্বাস্তু মায়ানমার ছেড়ে বাংলাদেশে পৌঁছেছেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ রোহিঙ্গা মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়ার ব্যাপারে কেন্দ্রের পরিকল্পনা সম্পর্কে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করা হবে বলে আজ জানান। রোহিঙ্গাদের এদেশ থেকে মায়ানমারে ফেরত পাঠানোর বিরুদ্ধে পেশ হওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে হলফনামা পেশ করতে বলেছিল শীর্ষ আদালত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গত জুলাইয়ে জানিয়ে দেয়, রোহিঙ্গাদের মতো বেআইনি অভিবাসনকারীদের সন্ত্রাসবাদীদের যোগ থাকতে পারে, ফলে দেশের নিরাপত্তার সামনে ওরা বড় বিপদ হতে পারে। সব রাজ্য সরকারকে রোহিঙ্গা উদ্বাস্তুদের চিহ্নিত করে বের করে দিতে বলে কেন্দ্র। এই প্রেক্ষাপটে কংগ্রেসের দাবি, লাগাতার রোহিঙ্গা উদ্বাস্তুদের এ দেশে চলে আসা গুরুতর বিষয়। সরকারের এ নিয়ে একটি স্পষ্ট নীতি থাকা চাই। কংগ্রেস মুখপাত্র অজয় মাকেন রোহিঙ্গা সমস্যার সুদূরপ্রসারী প্রতিক্রিয়া হতে পারে বলে অভিমত জানিয়ে দাবি করেন, ইস্যুটি খুব সিরিয়াস। জাতীয় স্বার্থ বিবেচনা করেই সব দলকে আলোচনায় ডেকে সরকার একটি নীতি ঠিক করুক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget