এক্সপ্লোর

Lok Sabha Elections 2024: ভারতের নির্বাচনে বিঘ্ন ঘটাতে চিনের হাতিয়ার AI, সতর্ক করল মাইক্রোসফ্ট

Microsoft Election Warning: গত মাসেই ভারত সফরে এসেছিলেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সেই আবহেই এল বিপদবাণী। ভারতের নির্বাচনে চিন বিঘ্ন ঘটাতে চাইছে বলে সতর্কবার্তা দিল সফ্টওয়্যার প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট। তারা জানিয়েছে, যন্ত্রমেধা ব্যবহার করে ভারত, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে চলেছে চিন (Microsoft Election Warning)। অতি সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এর পরীক্ষামূলক প্রয়োগও করে ফেলেছে চিন, দাবি মাইক্রোসফ্টের। ভারতের নির্বাচনেও চিন এবার প্রভাব ফেলতে চাইছে বলে অভিযোগ। (Lok Sabha Elections 2024)

গত মাসেই ভারত সফরে এসেছিলেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সামাজিক ক্ষেত্রে নারীদের উন্নয়নে, স্বাস্থ্য এবং কৃষিক্ষেত্রে যন্ত্রমেধার ব্যবহারকে কোন উপায়ে উপযোগী করে তোলা যায়, সেই নিয়ে আলোচনা হয় দু'জনের মধ্যে। গেসটের সেই সফরের পরই মাইক্রোসফ্টের তরফে ভারতকে সতর্ক করা হল। 

ইউরোপীয় ইউনিয়ন-সহ পৃথিবীর ৬৪টি দেশে এবছর নির্বাচন রয়েছে। এই ৬৪টি দেশের সামগ্রিক জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ৪৯ শতাংশ। সেই আবহেই ভারত, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশের নির্বাচনে চিনের সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্কবার্তা পাঠাল মাইক্রোসফ্ট। মাইক্রোসফ্টের থ্রেট ইনটেলিজেন্স বিভাগ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Congress Election Manifesto: সমলিঙ্গের বিবাহকে আইনি স্বীকৃতি, ইস্তেহারে বড় ঘোষণা কংগ্রেসের, একই প্রতিশ্রুতি CPM-এরও

মাইক্রোসফ্ট জানিয়েছে, চিনের সরকারি মদতপুষ্ট সাইবার গোষ্ঠী এবং উত্তর কোরিয়ার সাহায্য়প্রাপ্ত সংস্থাগুলি ২০২৪ সালের একাধিক নির্বাচনে বিঘ্ন ঘটাতে পারে। যন্ত্রমেধার ব্যবহারে সোশ্যাল মিডিয়ায় কিছু বিষয় ছড়িয়ে দিতে পারে চিন, যা নির্বাচনী মরশুমে প্রভাবিত করতে পারে মানুষের চিন্তাভাবনাকে। বিশেষ করে ভারত, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনের দিকে চিনের নজর বলে জানিয়েছে মাইক্রোসফ্ট।

যন্ত্রমেধার ব্যবহারে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানো থেকে ডিপফেক ভিডিও-র প্রচার, পাশাপাশি ইতিহাস বিকৃত করা হতে পারে বলেও দাবি করেছে মাইক্রোসফ্ট। নির্বাচনে নাম লেখানো প্রার্থীদের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তাঁদের অবস্থান নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হতে পারে বলে জানিয়েছে তারা। এতে ভোটদাতাদের কাছে ভুল তথ্য পৌঁছবে এবং তারা জেরে তাঁদের সিদ্ধান্তের উপর প্রভাব পড়বে বলে আশঙ্কা মাইক্রোসফ্টের।

আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ভারতে। ফলাফল ঘোষণা ৪ জুন। এবার মোট সাতদফায় লোকসভা নির্বাচন দেশে। প্রথম দফা ১৯ এপ্রিল, দ্বিতীয় দফা ২৬ এপ্রিল, তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে এবং সপ্তম দফা ১ জুন। নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভুয়ো এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিহত করতে ইতিমধ্যেই OpenAI সংস্থার প্রতিনিধিরা ভারতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget