এক্সপ্লোর

Modi Swearing In Ceremony: মোদির নতুন মন্ত্রিসভায় বাংলা থেকে মুখ কারা? চা চক্রে আমন্ত্রণ শান্তনুর

Election Result 2024: কারা থাকছেন মোদির নতুন মন্ত্রিসভায়? বাংলা থেকে মুখ কারা? ভাবী মন্ত্রীদের সঙ্গে সকাল সাড়ে ১১টায় চা-চক্রে যোগ দেবেন মোদি।

কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, নয়াদিল্লি: কারা থাকছেন মোদির নতুন (Modi Swearing In Ceremony) মন্ত্রিসভায়? বাংলা থেকে মুখ কারা? ভাবী মন্ত্রীদের সঙ্গে সকাল সাড়ে ১১টায় চা-চক্রে যোগ দেবেন মোদি। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে শপথের জন্য যাচ্ছে ফোন। নীতীশের দল জেডিইউ থেকে ডাক পেয়েছেন লালন সিংহ, রামনাথ ঠাকুর। বাংলা থেকে মোদির চা-চক্রে আমন্ত্রণ পেলেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur Invited In Tea Party)।

আর যা...
ফের মোদির মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু। টিডিপি থেকে মন্ত্রী হচ্ছেন রামমোহন নায়ডু। আমন্ত্রণ পেলেন জেডিএস-এর কুমারস্বামী। ফোন গিয়েছে অর্জুন রাম মেঘওয়ালের কাছে। ফোন পেয়েছেন এলজেপি-র চিরাগ পাসোয়ান। হামের জিতনরাম মাঝিও পেয়েছেন মন্ত্রিত্বের জন্য ফোন গিয়েছে বলে খবর। ফের মন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আজ সন্ধে সওয়া ৭টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। সাত সকালে অমিত শাহর বাড়িতে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 

প্রেক্ষাপট...
রবিবাসরীয় সকালে দিল্লির অলিন্দে শুধুই সাসপেন্স--কারা কারা কোন মন্ত্রিত্ব পেতে পারেন? বিধি অনুযায়ী, ৫৪৩ আসনের লোকসভায় ১৫ শতাংশের বেশি সংখ্যক মন্ত্রী থাকতে পারেন না। সেক্ষেত্রে সর্বোচ্চ ৮১ জন মন্ত্রী থাকতে পারেন ক্যাবিনেটে। তবে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ৫২-৫৫ জন শপথ নিতে পারেন আজ। শোনা যাচ্ছে, যাঁরা শপথ নেবেন, তাঁদের সঙ্গে এদিন চা খাওয়ার কথা তাঁর।  যদিও এর মধ্যেই ফোন-কল আসতে শুরু করেছে। নরেন্দ্র মোদি অবশ্য সতর্ক করে দিয়েছিলেন, ফোন এলেই আশান্বিত হওয়ার কিছু নেই। কার থেকে ফোন এল, সেটা জেনে নেওয়া জরুরি। 
২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে যে পারফরম্যান্স বিজেপি করেছিল, আসনসংখ্য়ার বিচার করলে এবার তার তুলনায় বেশ খারাপ ফলাফল তাদের। দুই শরিকের উপর বিশেষভাবে নির্ভর করে সরকার গড়তে চলেছে এনডিএ। ফলে তাদের দাবিদাওয়াও মাথায় রাখতে হচ্ছে মোদি-সরকারকে। এহেন পরিস্থিতিতে টিডিপি এবং জেডি(ইউ)-র মতো দলগুলিকে কী মন্ত্রিত্ব দেওয়া হয়, সে দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। যেমন  নীতীশ কুমারের দলের তরফে রেল মন্ত্রক , চন্দ্রবাবু নায়ডুর তরফে সড়ক পরিবহণ মন্ত্রক দাবি করা হয়েছে বলে সূত্রের খবর। তবে মন্ত্রক-বণ্টন পরবর্তী পর্যায়ের বিষয়। আপাতত, মন্ত্রী হিসেবে কারা শপথ নিচ্ছেন, সেটি জানতেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে দিল্লি-সহ গোটা দেশ।

আরও পড়ুন:এখনই সরকার গঠন নয়, বিরোধী হিসেবেই ফ্যাসিস্ত BJP-র মোকাবিলা, সিদ্ধান্ত I.N.D.I.A-র

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget