এক্সপ্লোর

Mothabari News: মোথাবাড়িকাণ্ডে NIA- এর হাতে প্রথম গ্রেফতার পঞ্চায়েত সদস্য গোলাম রব্বানি

West Bengal SIR News: দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গোলাম রব্বানির বয়ানে অসঙ্গতি থাকায় তাঁকে মোথাবাড়ি থেকে গ্রেফতার করেছে এনআইএ।

আবির দত্ত, মালদা : মোথাবাড়িকাণ্ডে এনআইএ- র হাতে প্রথম গ্রেফতার। জানা গিয়েছে, গোলাম রব্বানি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ। এই ব্যক্তি পঞ্চায়েত সদস্য। এনআইএ আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছিল ১২টি এফআইআর করে। পুলিশ যাদের গ্রেফতার করেছিল তাদের এনআইএ যাতে হেফাজতে নিতে পারে তার জন্য আদালতে পেশ করতে বলা হয়েছিল। এনআইএ- এর তরফ থেকেও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করেছিল এনআইএ। তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এরপর গোলাম রব্বানি যিনি মোথাবাড়ি এলাকার পঞ্চায়ের সদস্য এবং আইএসএফ সদস্য বলেও জানা যাচ্ছে, তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর মোথাবাড়িতেই গ্রেফতার করা হয়েছে। 

এই ব্যক্তিকে গ্রেফতারের দুটো কারণ এনআইএ সূত্রে জানা গিয়েছে। প্রথমত, গত ১ এপ্রিল মালদার মোথাবাড়িতে যেখানে বিচারকদের উপর হামলা হয়েছিল এবং তাঁদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল ও পরে রাতে তাঁদের উদ্ধারের সময়েও যে ধাওয়া করা হয়েছিল, রাস্তায় গাছ, বাঁশ ফেলে আটকানোর চেষ্টা হচ্ছিল, এই ঘটনায় যারা যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের মধ্যে অন্যতম একজন এই গোলাম রব্বানি। দ্বিতীয়ত ঘটনার দিন, ওই এলাকায় যে জমায়েত হয়েছিল সেখানে যাঁরা এসেছিলেন তাঁরা নাম বাদ যাওয়ার পরেই এসেছিলেন নাকি অন্য কোনও বিষয় ছিল, কারা তাঁদের নিয়ে এসেছিল - সবকিছু জানতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গোলাম রব্বানিকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তার বয়ানে অসঙ্গতি থাকায় এই ব্যক্তি গ্রেফতার করেছে এনআইএ। 

এসআইআর- এ বিচারাধীনদের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে যুক্ত করা হয়েছিল জুডিশিয়াল অফিসারদের। সেই জুডিশিয়াল অফিসারদের উপরেই নজিরবিহীন হামলা হয়েছিল মালদার মোথাবাড়িতে। সকাল থেকে রাত পর্যন্ত আটকে রাখা হয় ৭ জন বিচারককে, যাদের মধ্যে ছিলেন ৩ জন মহিলাও। এরপর রাতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে। সেই সময়েও বিচারকদের গাড়ির পিছনে ধাওয়া করা হয়। রাস্তায় গাছ, বাঁশ ফেলে আটকানোর চেষ্টা করা হয় জুডিশিয়াল অফিসারদের। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এনআইএ- র উপর তদন্তভার দেয় সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ ধারা যা দেশের সর্বোচ্চ আদালতকে বিশেষ ক্ষমতা দেয়, সেই ক্ষমতার সাহায্যে এনআইএ- কে মোথাবাড়িকাণ্ডের তদন্তভার দেয় সুপ্রিম কোর্ট। বর্তমানে জোরকদমে তদন্ত করছে এনআইএ। পুরো তদন্ত হবে সুপ্রিম কোর্টের তদারকিতে। সরাসরি সুপ্রিম কোর্টেই রিপোর্ট জমা দেবে এনআইএ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget