এক্সপ্লোর

Sakhshi Maharaj on Asaduddin Owaisi: ওয়াইসি আমাদের পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ জিততে সাহায্য করবেন, ফের বেফাঁস বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ

ওয়াইসি গত বছর বিহার ভোটে লড়েন। অভিযোগ ওঠে, বিহারে বিরোধীদের মুসলিম ভোটব্যাঙ্কে খাবল বসিয়ে তিনি এনডিএর ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করেন।

  লখনউ: ফের নয়া বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। উত্তর প্রদেশের উন্নাওয়ের সাংসদ বলে ফেলেছেন যে অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন বা AIMIM নেতা আসাদউদ্দিন ওয়াইসি তাঁদের বিহার বিধানসভা ভোট জিততে সাহায্য করেছেন। এবার পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশ নির্বাচন জিততেও বিজেপিকে সাহায্য করবেন তিনি। বিরোধীরা মাঝে মধ্যেই দাবি করেন, আইমিম বিজেপির বি টিম। মুসলিম ভোট কেটে বিরোধীদের সমস্যায় ফেলে বিজেপির ক্ষমতায় আসা তারা নিশ্চিত করে। এবার সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিয়ে সাক্ষী মহারাজ বলেছেন, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশ ভোটে মিমের সাহায্য বিজেপিকে জয়লাভে সাহায্য করবে। তাঁর কথায়, এটা ঈশ্বরের কৃপা। ঈশ্বর ওঁকে শক্তি দিন। উনি বিহারে আমাদের সাহায্য করেছেন, আর এখন উত্তর প্রদেশ পঞ্চায়েত ও বিধানসভা ভোট এবং পশ্চিমবঙ্গ ভোটে আমাদের সহায়তা করবেন। যদিও তাঁর বক্তব্যে জোর গলায় আপত্তি জানিয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি, তাঁর দাবি, তাঁর রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির কোনওভাবে সম্পর্ক নেই। ওয়াইসি গত বছর বিহার ভোটে লড়েন। অভিযোগ ওঠে, বিহারে বিরোধীদের মুসলিম ভোটব্যাঙ্কে খাবল বসিয়ে তিনি এনডিএর ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করেন। তাঁর দল বিহারের মুসলিম অধ্যুষিত সীমাঞ্চল এলাকায় ৫টি আসন পায়। অথচ এনডিএর আসন সংখ্যা বিরোধীদের মহাজোটবন্ধনের থেকে মাত্র ১৫টা বেশি ছিল। এই পরিস্থিতিতে ওয়াইসির দলের ৫টা আসন জিতে নেওয়া বিরোধীদের ক্ষমতায় আসার পথ পুরোপুরি বন্ধ করে দেয় বলে অনেকে দাবি করেছেন। ভোটের পর কংগ্রেস ও আরজেডি ওয়াইসির দলকে বিজেপির বি টিম তকমা দেয়। এ বছরের বিধানসভা ভোটেই প্রথম পশ্চিমবঙ্গে পা ফেলতে চলেছে মিম। আগামী বছর উত্তর প্রদেশ বিধানসভা ভোট। মিম জানিয়েছে, তারা উত্তর প্রদেশ ভোটেও লড়বে, তাও বিজেপির প্রাক্তন সহযোগী ওমপ্রকাশ রাজভরের নেতৃত্বে একটি মোর্চার অংশ হিসেবে। মঙ্গলবার ওয়াইসি পূর্ব উত্তর প্রদেশের কয়েকটি জেলা রাজভরের সঙ্গে ঘুরে দেখেছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget