এক্সপ্লোর

Panchayat Election: পঞ্চায়েত ভোটে কোন দিকে ঝুঁকে মুর্শিদাবাদ? কী বলছে C-Voter-র জনমত সমীক্ষা?

C Voter Opinion Poll 2023:ত্রিস্তরীয় পঞ্চায়েতের সর্বোচ্চ জেলা পরিষদের ভোটে কোন দিকে ঝুঁকে মুর্শিদাবাদ? সি ভোটারের জনমত সমীক্ষা বলছে, মোট ৭৮ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৩০ থেকে ৪০-র মতো আসন।

কলকাতা: ত্রিস্তরীয় পঞ্চায়েতের সর্বোচ্চ জেলা পরিষদের (Zilla Parishda) ভোটে কোন দিকে ঝুঁকে মুর্শিদাবাদ (Murshidabad)? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সি ভোটারের ( C Voter) জনমত সমীক্ষা (Opinion Poll) বলছে, মোট ৭৮ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৩০ থেকে ৪০-র মতো আসন। বাম-কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৩-৪৩ টি আসন। বিজেপির ঝুলিতে পেতে পারে ২-৬টি আসন। 

ফিরে দেখা...
গত বার অর্থাৎ ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদ জেলা পরিষদের মোট আসন ছিল ৭০। তার মধ্যে ৬৯টি-ই পেয়েছিল তৃণমূল। একদা কংগ্রেস দুর্গ বলে পরিচিত মুর্শিদাবাদের জেলা পরিষদের মোটে ১টি আসন যায় হাতশিবিরের ঝুলিতে। বাম ও আইএসএফ খাতাই খুলতে পারেনি। তবে গত পাঁচ বছরে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে বলে দাবি রাজ্যের বিরোধী শিবিরের। সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে উপনির্বাচনে জিতে এসে রাজ্য রাজনীতির গতিধারায় হইচই ফেলে দিয়েছিলেন বায়রন বিশ্বাস। পরে তিনি তৃণমূলের পতাকা তুলে নিলেও মুর্শিদাবাদে কংগ্রেসের পালের হাওয়া যে তাতে হঠাৎ উল্টো দিকে বইতে শুরু করবে না,  সে ব্যাপারে আত্মবিশ্বাসী অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কংগ্রেস কর্মী-সমর্থকরা। গত মার্চেই তৃণমূল এবং বিজেপি ছেড়ে দলে দলে লোকজন যোগ দিয়েছেন হাত-শিবিরে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী খোদ সেই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন। যদিও দলে ভাঙনের খবর অস্বীকার করে তৃণমূল-বিজেপি দুই দলই (Panchayat Elections)। শুধু মার্চ নয়, চলতি মাসের গোড়ার দিকেও এক কংগ্রেস কর্মী খুনের ঠিক তিনদিনের মাথায় মুর্শিদাবাদ জেলায় ফের তৃণমূলে ভাঙন ধরে বলে খবর। কংগ্রেসের দাবি, খড়গ্রামে শাসকদল ছেড়ে তাদের দলে যোগ দেন তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক। কংগ্রেসের আরও দাবি, যোগ দেন তৃণমূলের উপপ্রধান, পঞ্চায়েত সদস্য-সহ প্রায় ৭০০ নেতা, কর্মী। সে দিনও অধীর চৌধুরীর উপস্থিতিতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানের ভাইপো আনারুল হক বিপ্লব শাসকদল ছেড়ে যোগ দেন কংগ্রেসে। জেলা পরিষদের প্রার্থী পদে লড়ছেন তিনি। তৃণমূল সাংসদের ভাইপোর নামে সামশেরগঞ্জে দেওয়াল লিখনও শুরু করেন কংগ্রেস কর্মীরা। অবশ্য আখেরে তাতে ছবি কতটা বদলাবে তা বুঝতে অপেক্ষা করা ছাড়া গতি নেই।

তবে একথা মনে রাখা দরকার যে, জনমত সমীক্ষা হোক বা বুথফেরত সমীক্ষা, কোনওটিই সাধারণত নির্ভুল হয় না। গণতন্ত্রে শেষ কথা বলেন মানুষই। সমীক্ষা স্রেফ তাঁদের মনোভাবের আন্দাজ দিতে পারে। আখেরে কী হবে, তা জানা যাবে ১১ জুলাই। 

আরও পড়ুন:মনোনয়ন পর্বে হিংসার জন্য় তৃণমূলের ভাবমূর্তি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? কী বলছে C Voter-র সমীক্ষা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget