এক্সপ্লোর

Narendra Modi 3.0: 'দেরি করা চলবে না, দ্রুত এগোন', বার্তা নীতীশের, মোদির নেতৃত্বে সরকার গঠনে সায় NDA-র

NDA Meeting in Delhi: লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা দিল্লিতে।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠনে সিলমোহর NDA বৈঠকে (NDA Meeting in Delhi)। আগামী ৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন NDA প্রতিনিধিরা। রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন। বেশি দেরি না করে, দ্রুত সরকার গঠনের দিকে উচিত বলে বৈঠকে মন্তব্য করেছেন সংযুক্ত জনতা দলের নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দিল্লি সূত্রে এমনই খবর সামনে এসেছে। (Narendra Modi 3.0)

লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা দিল্লিতে। একদিকে, বিজেপি নেতৃত্বাধীন NDA জোট সরকার গঠনের দাবি জানানোর প্রস্তুতি নিচ্ছে। অন্য দিকে, পরবর্তী পদক্ষেপ নিয়ে জরুরি আলোচনায় বসেছে বিরোধীপক্ষ I.N.D.I.A জোটও। বুধবার সেই নিয়ে সরগরম রাজধানী। বিরোধীদের বৈঠকের আগেই NDA-র বৈঠক বসে। সেখানেই মোদির নেতৃত্বে তৃতীয় বার সরকার গঠনে সিলমোহর পড়েছে বলে খবর।

NDA-র বৈঠকের পর এদিন সোশ্য়াল মিডিয়ায় অমিত শাহ লেখেন, 'সর্বসম্মতিতে NDA-র নেতা নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। মোদিজির দূরদর্শী নেতৃত্বে গত ১০ বছরে দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং সমাজ কল্যাণের নজির তৈরি হয়েছে। দেশবাসীর আস্থা পেয়ে আবারও দেশের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ NDA'.

আরও পড়ুন: Leader of Opposition: একদশক পর সম্ভব হল, কংগ্রেসকে লোকসভায় বিরোধী দলনেতা বাছার অধিকার দিলেন মানুষ

NDA-র ২১টি সদস্য দলের তরফে যে প্রস্তাব স্বাক্ষরিত হয়েছে, তাতে লেখা হয়, 'আমরা NDA সহযোগীরা, সর্বসম্মতিতে নরেন্দ্র মোদিকে নেতা চয়ন করলাম'। এদিনের বৈঠকে মোদি, নীতীশ, শাহের পাশাপাশি, চন্দ্রবাবু নায়ডু, লাল্লন সিংহ, সঞ্জয় ঝা, একনাথ শিন্ডে-সহ অনেকেই উপস্থিত ছিলেন। শনিবার মোদি তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে খবর।

দিল্লির একটি সূত্র জানিয়েছে, মোদির উদ্দেশে নীতীশ আজ বলেন, "সরকার গঠনে কোনও রকম দেরি করা চলবে না। যত দ্রুত সম্ভব কাজ সেরে ফেলতে হবে আমরা। সবকিছু দ্রুত মেটান।" এদিনই পটনা থেকে দিল্লিতে এসে পৌঁছন নীতীশ। একই বিমানে সওয়ার হওয়ার পাশাপাশি, বিমানে তাঁর পাশেও বসে থাকতে দেখা যায় রাষ্ট্রীয় জনতা দলের নেতা  তথা I.N.D.I.A জোটের অন্যতম জনপ্রিয় নেতা তেজস্বী যাদবকে। শোনা যায়, I.N.D.I.A জোট নীতীশকে আবারও ফেরত পেতে চাইছে। তাই বিমানে একসঙ্গে নীতীশ এবং তেজস্বীকে দেখে গুঞ্জন শুরু হয়। নীতীশ যদিও জানিয়েছেন, তিনি NDA-তেই থাকছেন। তবে আগেও একাধিক বার শিবির বদল করেছেন নীতীশ। তাই সরকার গঠন না হওয়া পর্যন্ত টানটান উত্তেজনার আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget