এক্সপ্লোর

Modi Vs Mamata: 'শুনছি আজ রাতে আবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন, ওনার ভাষণ মানে...', মোদিকে ফের আক্রমণ মমতার

Mamata Banerjee: 'ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না, ওনার ভাষণ মানে মিথ্যা, জুমলা', মোদিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

কলকাতা : জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তা নিয়ে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী বলেছেন, 'শুনছি আজ রাতে আবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওনার ভাষণ শোনার জন্য কেউ বসে নেই। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। ওনার ভাষণ মানে মিথ্যা। জুমলা', আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। আজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। 

নরেন্দ্র মোদির আজকের ভাষণ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের সভা থেকে বলেছেন, 'আজকে শুনছি উনি দেশের উদ্দেশে ভাষণ দেবেন। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। আর ওনার ভাষণ মানে মিথ্যে ভাষণ, মিথ্যে ফুলঝুরি, মিথ্যে কথা, জুমলা।' 

ভোটের আবহে প্রায় সমস্ত সভা থেকেই বারবার বিভিন্ন অভিযোগে নরেন্দ্র মোদি তথা বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে বিজেপি এ রাজ্যে এলে বাঙালির মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। ভোটের সময় বিজেপি স্লো-ভোটিংয়ের পাশাপাশি স্লো-কাউন্টিং করবে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ভোট দিতে বাধা দিলে, পশ্চিমবঙ্গের মা-বোনেরা যেন ঝাঁটা হাতে তার প্রতিবাদ করেন, সেই নিদানও দিয়েছেন মমতা। 

ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সওকত মোল্লা। শনিবার তাঁরই সমর্থনে ভাঙড়ে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমার খুব প্রিয় প্রার্থী সওকত মোল্লা। আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছি এই কারণে, কারণ, আমি ভারতের জন্য় অনেক কিছু করতে চাই। সওকতকে ভোট দিন। ভাঙড়বাসী যা চাইবেন, তাই করে দেব। কারও কথা শুনবেন না। কোনও নির্দলকে একটিও ভোট দেবেন না। আর বিজেপির টাকা নিয়ে যারা গদ্দারি করে, তাদের এই মাটিতে বিনাশ করুন। কবর দিন।' মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আপনাদের এখানে জমির মিউটেশন বন্ধ করেছিলাম। কারণ গরিব মানুষের জমি দখল করে নিচ্ছিল বলে। সওকত জিতলে, আমায় যেটা বলবে, আমি সেটা করে দেব।' ভাঙড়ে সওকত মোল্লাকে তৃণমূলের প্রার্থী করা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি ইচ্ছা করে ক্য়ানিং থেকে সওকতকে নিয়ে এসেছি, সওকতই আমায় বলেছিল, ৮টা থানা বানাতে। আমি এখানে ৮টা থানা বানিয়ে দিয়েছি। কলকাতা পুলিশের অধীনে। ওই আমাকে বলছিল, দিদি মেডিক্য়াল কলেজ হাসপাতালটা শুরু হয়নি। আমি বললাম, ওরে, যাকে টেন্ডার দেওয়া হয়েছে, সে করেনি। এখন ইসলামিয়া হাসপাতাল প্রস্তাব পাঠিয়েছে, ওটা আমরা করে দেব।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget