এক্সপ্লোর

Narendra Modi : ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে ! অমিত শাহর বেঁধে দেওয়া টার্গেটকে ছাপিয়ে গেলেন মোদি

Narendra Modi Sets target of 42 seats in West Bengal: শনিবার কৃষ্ণনগর থেকে মোদি বললেন, ''এখন তৃণমূলের অর্থ হল 'তু, ম্যায় অউর করাপশন'' । 

শিবাশিস মৌলিক, নদিয়া : লোকসভা ভোটের ( Loksabha Poll 2024 ) আগে রাজ্যে এসে ৪২ এ ৪২ চাইলেন নরেন্দ্র মোদি ( Narendra Modi )। এর আগে বঙ্গ বিজেপির সামনে ৩৫ এর টার্গেট দিয়েছিলেন অমিত শাহ (Amit Shah) । মোদি সেই টার্গেট আরও বাড়িয়ে দিয়ে বললেন 'কিন্তু তার জন্য ৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে'। 

এর আগে বাংলায় এসে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ' বাংলায় ৩৫-এর বেশি আসন ভারতীয় জনতা পার্টিকে দিয়ে, মোদিজিকে প্রধানমন্ত্রী করুন। ২০২৪ সালে ৩৫টা আসন দিন। আমি বলছি, '২৫-এর প্রয়োজন পড়বে না। '২৫-এর আগেই মমতা দিদির সরকার ফুস হয়ে যাবে।'

আর এদিন তাঁর থেকে আরও একধাপ এগিয়ে গেলেন নরেন্দ্র মোদি। অমিত শাহ যেখানে ৮৩ শতাংশ আসনে জয়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন, সেখানে মোদি ১০০ শতাংশ আসনই টার্গেট করার নির্দেশ দিলেন। নরেন্দ্র মোদি বলেন, আগামী ৫ বছরে বিজেপি সরকার পুরো দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের অগুনতি নতুন সুযোগ তৈরি করতে চলছে। এই সময়টা বাংলার জন্যও অভূতপূর্ব বদলের সময়। কিন্তু তার জন্য আপনাদের শুরুটা এই লোকসভা ভোট থেকেই করতে হবে। করবেন তো? করবেন তো? করবেন তো? বাংলার বিকাশ হবে, তবেই দেশের বিকাশ হবে। তাই এবার ৪২টি আসনের তাই এবার ৪২টি আসনের ৪২টিতেই পদ্ম ফোটাতে হবে। আর দেশে? আব কি বার... ' জনতার তরফে জবাব এল , মোদি সরকার। 

বাংলার মানুষের উদ্দেশে তিনি বলেন, 'বাংলা সফরে আজ আমার দ্বিতীয় দিন। এই দু'দিনে বাংলার উন্নয়নের জন্য ২২ হাজার কোটি টাকার বেশি অঙ্কের প্রকল্প আপনাদের অর্পণ করার সুযোগ পেয়েছি। এই সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পেট্রোলিয়াম ও বন্দরের পরিকাঠামোকে মজবুত করবে। এর ফলে বিনিয়োগ বাড়বে। তরুণদের জন্য আরও চাকরির সুযোগ তৈরি হবে। স্বরোজগারের সুযোগও তৈরি হবে। এলাকারও উন্নয়ন হবে। ' 

শুক্রবার আরামবাগ থেকে ক্ষুরধার আক্রমণ শাণিয়েছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে । আর শনিবার কৃষ্ণনগর থেকে মোদি বললেন, ''এখন তৃণমূলের অর্থ হল 'তু, ম্যায় অউর করাপশন'' । চৈতন্যভূমি থেকে মোদি বললেন, তৃণমূল মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে বাংলার মায়েদের ভোট নিয়েছে। কিন্তু আজ মা-মাটি-মানুষ কাঁদছে। সন্দেশখালির মায়েদের কথা তৃণমূল শোনেনি। এখানে পুলিশ নয়, অপরাধী ঠিক করে, কখন গ্রেফতার হবে'  

আরও পড়ুন :

'বাংলা খুব শীঘ্রই বিকশিত রাজ্যে পরিণত হবে' কৃষ্ণনগরে ঘোষণা মোদির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget