এক্সপ্লোর

Narendra Modi: নেহরুকে ছোঁয়ার পথে মোদি, ৩য় বার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তুতি, শনিবারই কি শপথ!

Lok Sabha Elections 2024 Result: আগামী শনিবার তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন। 

নয়াদিল্লি: মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে। বুধবার তৃতীয়বার সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। NDA জোটের সঙ্গে বৈঠক এখনও বাকি, তার আগেই রাষ্ট্রপতি ভবনের পৌঁছন মোদি। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন। এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, আগামী শনিবার তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন। (Lok Sabha Elections 2024 Result)

মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার সকালেই দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছন মোদি। পদত্যাগপত্র হাতে তুলে দেন রাষ্ট্রপতি। মোদির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মোদির সঙ্গে তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভাও পদত্যাগ করেছে আজ। নতুন মন্ত্রিসভার গঠন না হওয়া পর্যন্ত মোদিকে দায়িত্ব সামলানোর অনুরোধ করেছেন রাষ্ট্রপতি।

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই এখনও পর্যন্ত দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। তিন-তিন বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেহরু। মোদির তাঁকে ছুঁয়ে ফেলা নিয়ে আগেও বিস্তর আলোচনা হয়েছে। এবছর নির্বাচনী প্রচার চলাকালীনও সেই প্রসঙ্গ ওঠে। সেই সময় মোদি জানান, একসময় গুজরাতের দীর্ঘমেয়াদি মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁকে নিয়ে চর্চা হতো। কতবার পদে বসছেন, তার পরিবর্তে দেশ কতটা এগিয়েছে, সেই নিয়ে আলোচনা হওয়া উচিত। মোদির বক্তব্য় ছিল, "মোদি তিনবার কেন, পাঁচ-সাতবারও জিততে পারে। ১৪০ কোটি মানুষের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর।"

আরও পড়ুন: Prashant Kishor: মেলাতে পারলেন না PK, ভবিষ্যদ্বাণী ছিল, 'বাংলায় প্রথম হবে BJP, আগের চেয়েও ভাল ফল'

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসনে জয়ী হয়েছে, যা ৫৪৩ আসনের লোকসভায় সরকার গড়ার পক্ষে যথেষ্ট নয়। সবমিলিয়ে NDA জোট পেয়েছে ২৮২টি আসন। ফলে সরকার গঠনে ৩২টি আসনের জন্য শরিক দলগুলির উপর নির্ভর করতে হচ্ছে বিজেপি-কে। বিশেষ করে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডু কিংমেকারের ভূমিকা পালন করতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে।

তৃতীয় বার যে তাঁর নেতৃত্বে কেন্দ্রে সরকার গড়তে চলেছে NDA, মঙ্গলবার রাতেই তাতে সিলমোহর দেন মোদি। নির্বাচনী ফলাফলকে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেন। এর পর শেষ বার দ্বিতীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠক সারেন। তবে তৃতীয় বার মোদি সরকার গঠন করলেও, সেখানে নীতীশ এবং নায়ডুকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget