এক্সপ্লোর

Panchayat Election Result: ভাঙড়ে ১৪৪ ধারা! বিধায়ক নৌশাদের গাড়িই রুখল পুলিশ

Nawshad Siddiqui: তৃণমূল এবং পুলিশ মিলে তাঁকে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন নৌশাদ।

সুকান্ত মুখোপাধ্যায়, রাজারহাট: ভাঙড়ে যাওয়ার আগেই রাজারহাটে আটকানো হল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। আজ ভাঙড়ে নিহত দলীয় কর্মীদের বাড়িতে যাওয়ার কথা ছিল নৌশাদের। ১৪৪ ধারা জারি রয়েছে ভাঙড়ে, সেইকারণেই ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিন ভাঙড়ে যাওয়ার সময়েই রাস্তায় আটকে দেওয়া হয় নৌশাদের গাড়ি। ভাঙড় থেকে কয়েক কিলোমিটার আগে একটি নাকাপয়েন্ট রয়েছে, সেখানেই আটকে রাখা হয়েছে নৌশাদের গাড়ি। রাস্তার উপর ব্যারিকেড করে রয়েছে পুলিশ। গাড়িতে বসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌশাদ। তৃণমূল এবং পুলিশ মিলে তাঁকে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।  

ডিসি নিউটাউন জানান, প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে ভাঙড়ে। সেই অর্ডার রয়েছে পুলিশের হাতে। সেখানে একটি তালিকা দেওয়া হয়েছে। কাউকে কাউকে ছাড় দেওয়ার নির্দেশও রয়েছে। তাঁদের ছাড়া হচ্ছে। এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সেই তালিকায় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির নাম নেই। 

এদিকে নৌশাদের অভিযোগ, ভাঙড়ে আইএসএফ প্রার্থী জাহানারা খাতুনের খোঁজ এখনও মেলেনি। তাঁর জয়ের পরেই ঝামেলা শুরু হয়েছিল ভাঙড়ে। গভীর রাতে গুলি চালনার ঘটনায় মারাও গিয়েছেন ৩ জন। পরিবারের তরফেও দাবি, জাহানারা খাতুন এবং তাঁর স্বামীর খোঁজ এখনও মেলেনি।

নৌশাদ সিদ্দিকি বলেন, 'আমি জানতে চাইলাম আমি বিধানসভা কেন্দ্রে যেতে চাই। ওঁরা বললেন যে তালিকা আছে, তাতে নাম না থাকলে যেতে পারব না। গতকালই ভাঙড়ে বড় বড় নেতারা ঘুরে বেরিয়েছেন। প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন। আমি তো বরাবর শান্তির কথা বলেছি। ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি বলব ভাঙড়বাসী যে প্ররোচনায় পা না দেন।'

ভোটের মনোনয়ন পর্ব থেকেই অশান্ত হয়েছে ভাঙড়। রাজনৈতিক হিংসার জেরে একাধিক প্রাণহানি হয়েছে। ভোটগণনার দিনেও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। গুলিচালনার ঘটনায় প্রাণ যায় ৩ জনের। আইএসএফ প্রার্থী জাহানারা খাতুন এবং তাঁর স্বামী গণনার দিন রাত থেকে নিখোঁজ বলে অভিযোগ। তৃণমূলের তরফ থেকে ভাঙড়ে অশান্তির ঘটনায় দায়ী করা হয়েছে নৌশাদ সিদ্দিকি এবং আইএসএফ-কে। পাল্টা তৃণমূলের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন নৌশাদ এবং বামেরা। নৌশাদের সংযোজন, '১৪৪ আছে, বিরোধীদের ঢুকতে দিচ্ছে না। সেখানে শওকত সাহেব আছেন। ঘুরছেন, সাংবাদিক বৈঠক করছেন। উনি এখানকার ভোটার নয়। এখানকার জনপ্রতিনিধিও নন।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget