এক্সপ্লোর

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ বিরোধী-বিদ্বজ্জনদের

কলকাতা: তৃতীয় দফার ভোটের তিন দিন আগে, অনুব্রত মণ্ডল নিয়ে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াল বিরোধীরা! প্রত্যেকেরই দাবি, ব্যবস্থা নিতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে! রবিবার তৃতীয় দফার নির্বাচনে সবার নজর বীরভূমের। আর নজর যখন বীরভূমে তখন স্বাভাবিকভাবেই সবার নজর তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দিকেও। যার হুমকি, হুঁশিয়ারি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিরোধী দল থেকে শুরু করে বিদ্বজ্জন-- প্রত্যেকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে অনুব্রত মণ্ডল সম্পর্কে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কমিশনের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেস নেতা মানস ভুঁইয়া বলেন, কমিশনকে বলেছি, অনুব্রতকে সেফ জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে রাখুন। সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, অনুব্রত বলছে বিরোধীদের ভোট দিতে দেবে না। এটা কমিশনকে চ্যালেঞ্জ। বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহও অনুব্রতর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন। কমিশনের ফুল বেঞ্চকে বলেছেন, অনুব্রতকে দেখুন। শুধু রাজনৈতিক নেতারাই নন, অনুব্রত-আশঙ্কা নিয়ে চিন্তিত বিদ্বজ্জনদের একাংশও। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে নাট্যব্যক্তিত্ব কৌশিক গঙ্গোপাধ্যায় সকলেই অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ জানান কমিশনের কাছে। লাগাতার চাপের মুখে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। যদিও, এতকিছুর পরও অনুব্রতর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়।বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, মমতা অনুব্রতর পাশে দাঁড়াবেন না কেন! কারণ, ভোটটা তো অনুব্রতই করান! তাই তাঁর এইসব হুঁশিয়ারি পরও কোনও দোষ খুঁজে পান না মমতা। শুধু বীরভূমের জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থাই নয়, বীরভূমের পুলিশ সুপারকেও সরানোর দাবি জানিয়েছে বিরোধীরা। রাজনৈতিক সংঘর্ষে সাম্প্রতিককালে বারবার উত্তপ্ত হয়েছে বীরভূম। ভয় দেখিয়ে বিরোধীদের ঘরে বসিয়ে ফাঁকা মাঠে গোল করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।নারদের স্টিং ফুটেজ সামনে আসার পর যে অভিযোগ আরও জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীরা নির্বাচন কমিশনে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নালিশ করার পর, রবিবারের ভোটে বীরভূমে ছবিটা আগের ভোটগুলির তুলনায় পাল্টায় কি না দাঁড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।  

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget