এক্সপ্লোর

Panchayat Election 2023: 'প্রচারে বেরিয়ে আক্রোশের শিকার', পুরুলিয়ায় খেতের মধ্যে BJP কর্মীর দেহ উদ্ধার

BJP Leader Death Mystery: পঞ্চায়েত ভোটের আগে কোনও হিংসার ঘটনায় যবনিকা পড়ছে না। এবার পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: পুরুলিয়ার মানবাজারের কেন্দাডি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু (BJP Leader Death Mystery)। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে কোনও হিংসার ঘটনায় যবনিকা পড়ছে না। ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় প্রায় অধিকাংশ দিনই কমবেশি খুনের খবর প্রকাশ্যে আসছে। আর এবার বোড়ো থানা অন্তর্গত কেন্দ্রাডী গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী বঙ্কিম হাঁসদার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

পুরুলিয়ার মানবাজারে BJP কর্মীর রহস্যমৃত্যু 

জানা গিয়েছে, রাস্তার ধারে খেতের মধ্যে পড়েছিল দেহ। প্রচারে বেরিয়ে তৃণমূলের আক্রোশের শিকার, অভিযোগ বিজেপির (BJP)। প্রসঙ্গত,পঞ্চায়েত ভোট ঘোষণার ১৯ দিনের মধ্যেই রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র কোচবিহারেই মৃত্যু হয়েছে ২ জনের। ইতিমধ্যেই সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিং ও ভাঙড়ের পর কোচবিহারে গিয়েছেন রাজ্যপাল। কোচবিহার থেকে একের পর এক হিংসার উদ্বেগজনক খবর আসছে। এই পরিস্থিতিতে কোচবিহারে পৌঁছে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল।

'হিংসা আর বরদাস্ত করা হবে না'

রাজ্যপাল বলেছেন,'আমি আক্রান্তদের সঙ্গে দেখা করতে চাই। রাজভবনকে ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি। রাজভবনের শান্তিকক্ষকেও ভ্রাম্যমান করার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ চাইলে রাস্তায় আমায় দাঁড় করিয়ে কথা বলতে পারবেন। দুষ্কৃতীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বাংলায় এই ধরনের হিংসা আর বরদাস্ত করা হবে না। রাজ্য নির্বাচন কমিশনার যথেষ্ট যোগ্য একজন আধিকারিক। কিন্তু সিস্টেমকেও যোগ্য হয়ে উঠতে হবে।' ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন সিপিএম-কংগ্রেস প্রার্থীরা। শাসকদলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়া, ভয় দেখানোর অভিযোগ ওঠে।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

অশান্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তরজাও

সম্প্রতি, ৬ বার গুলি চলেছে কোচবিহারে। এই অবস্থায়, পঞ্চায়েত ভোটের আগে, অশান্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তরজাও। পঞ্চায়েত ভোটের মুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে অমিত শাহ -র ডেপুটি বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের। সূত্রের দাবি, কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। এর আগে, জেড ক্যাটিগরির নিরাপত্তা পেতেন নিশীথ প্রামাণিক। শুধু, নিশীথ প্রামাণিক নন, জেলার ৫ বিজেপি বিধায়কেরও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। আগে, তাঁদের সঙ্গে ৪ জন করে CISF জওয়ান থাকতেন। এখন থেকে ৫ জন করে CISF জওয়ান থাকবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget