এক্সপ্লোর

Panchayat Election 2023 : বহিষ্কৃতদের দলে না ফেরানোর বার্তা দিয়েছিলেন অভিষেক, তবুও দেগঙ্গায় ফিরলেন জয়ী নির্দল

Panchayat Poll 2023 'তৃণমূলের নির্দলদের ফেরাব না' বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবুও ঘটছে এমন ঘটনা ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : নির্দল হিসেবে ( Idependednt Candidate )  ভোটে দাঁড়ালে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের দলে ফেরানো হবে না বলে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee ) । ভোটে জেতার পর অন্য ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।

 বহিষ্কৃতদের দলে না ফেরানোর বার্তা দিয়েছিলেন অভিষেক

'তৃণমূলের নির্দলদের ফেরাব না' বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ( TMC ) বহিষ্কৃত নির্দলদের নিয়ে,  অবস্থান স্পষ্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তা দিয়েছিলেন বহিষ্কৃতদের দলে না ফেরানোর। তবে বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। 

'বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় যোগদান'

ভোটের ফল বেরোতেই তৃণমূলে ফিরলেন ১২৭ নম্বর বুথের জয়ী নির্দল প্রার্থী ফতেমা বিবি। নির্দল প্রার্থীর স্বামীর দাবি, তৃণমূল এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় এই যোগদান। এই যোগদান নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

                  

কী বলেছিলেন অভিষেক

পঞ্চায়েত নির্বাচনের ( Panchayat Election 2023 )  আগে, তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারির সুরে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ' ক্যামেরাকে সাক্ষী রেখে বলছি, নির্দলদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কারণ, একটা নির্দলকেও দলে নেওয়া হবে না।'  কিন্তু তারপরও বহিষ্কৃত নির্দলদের দলে নেওয়া হচ্ছে। 

আগেও যোগদান

এই প্রথম নয়, অভিষেক যেদিন এই বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার ঠিক দুদিন আগেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বহিষ্কৃত দুই নির্দলকে দলে ফিরিয়েছিল তৃণমূল। তাঁরা হলেন,  পাঁশকুড়ার রাধাবল্লভচক গ্রাম পঞ্চায়েতের শেখ ফরিদুল ইসলাম এবং ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষ দলুই। তবে সে-সময় জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, এঁরা ছিলেন সিপিএম সমর্থিত নির্দল, পরে এঁরা তৃণমূলের প্রতি আনুগত্য দেখানোর জন্যই তাঁদের দলে ফেরানো হয়। যদিও এই দাবি নস্যাৎ করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। 

বহিষ্কৃত নির্দলদের তৃণমূলে ফেরানো নিয়ে বিজেপির কটাক্ষ 

বিজেপির ( BJP )  কটাক্ষ, পঞ্চায়েতের টাকা লুটেপুটে খাওয়ার জন্য ভয় দেখিয়ে জয়ী প্রার্থীদের দলে টানছে তৃণমূল। সাধারণ মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতেই পুরনো দলে প্রত্যাবর্তন নির্দল প্রার্থীর, সাফাই তৃণমূলের।  

এখন আগামী দিনে তৃণমূলে আরও নির্দল স্থান পান কি না, সেটাই দেখার।         

আরও পড়ুন : 

বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধারাল অস্ত্রের কোপ অশোকনগরে, সন্দেহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial 

      

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget