এক্সপ্লোর

Panchayat Election 2023:বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধারাল অস্ত্রের কোপ অশোকনগরে, সন্দেহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে

Relative Of BJP Candidate Got Attacked:অশোকনগরে বিজেপি প্রার্থী প্রীতিঋষি দাসের জাকে ধারাল অস্ত্রের কোপ, অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অশোকনগরে বিজেপি প্রার্থী প্রীতিঋষি দাসের জাকে ধারাল অস্ত্রের কোপ, অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। পরিবারের দাবি, বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন, তাই হামলা চলেছে। এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন গৃহবধূ।

কী ঘটেছিল?
অশোকনগরের চড়কতলা এলাকার ঘটনা। প্রাথমিক ভাবে শোনা যায়, মদ্যপানের প্রতিবাদ করায় গৃহবধূর ওপর হামলা করে দুষ্কৃতীরা। তাঁর পেটে ও কোমরে কোপ বসানো হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ভোট-পর্ব মিটলেও এই ধরনের হামলার অভিযোগ একাধিক জায়গা থেকে এসে চলেছে। এদিনই যেমন, ব্যারাকপুরের মোহনপুর পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর  ভাইকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির  বিরুদ্ধে। রড-বাঁশ দিয়ে মারধর করা হয়েছে তাঁকে, এমনই অভিযোগ। সবটাই উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের মোহনপুরের ঘটনা। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী তৃণমূলের সদস্য প্রসেনজিৎ পাত্রর ভাই পেশায় টোটোচালক। অভিযোগ, গত কাল অর্থাৎ শনিবার রাতে তাঁর টোটোয় যাত্রী সেজে উঠে নির্জন এলাকায় নিয়ে গিয়ে মারধর করেন পরাজিত বিজেপি প্রার্থী ও তাঁর অনুগামীরা। আপাতত জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রসেনজিৎ পাত্রর ভাই। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, এটি তৃণমূলের ঘরোয়া কোন্দলের জের।
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে দফায় দফায় অশান্তির খবর ছড়িয়েছে। কিছুতেই রাশ পরানো যায়নি প্রাণহানির ঘটনায়। গোটা পর্বে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা পঞ্চাশের বেশি। কিন্তু ফলপ্রকাশের কয়েকটা দিন কেটে যাওয়ার পরও দিকে দিকে মারপিট, বোমা উদ্ধার, সংঘর্ষ কেন কমছে না? কবে কমবে ত্রাসের ভার? উত্তরের অপেক্ষায় সাধারণ মানুষ। এরই মধ্যে রবিবার, বনগাঁয় বিজেপির বুথ সভাপতির বাড়িতে চড়াও হয়ে তাঁর মাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কালুপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি হারায়, ভোটের ফল বেরোনোর পরের দিন, ১২ জুলাই বুথ সভাপতির বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর মাকে মারধর করে তৃণমূল কর্মীরা। গতকাল অর্থাৎ শনিবার বুথ সভাপতির বাড়িতে যান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তৃণমূলকে নিশানা করেন বিজেপি বিধায়ক। তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, ভোটে হারায় মিথ্যা অভিযোগ করছে গেরুয়া শিবির। 

আরও পড়ুন:বালুরঘাটে গণনা কেন্দ্র থেকে হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা উধাও !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget