এক্সপ্লোর

Panchayat Election 2023: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন, রাজ্যে আসছে বাকি কেন্দ্রীয় বাহিনী

Panchayat Poll 2023: লেহ্ থেকে আজই রওনা দিয়েছে, কলকাতা নয় পৌঁছবে পানাগড়ে। সেখান থেকেই তাদের নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা হবে।

রুমা পাল, কলকাতা: কাল পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) বাকি ৪৮৫ কোম্পানির মধ্যে রাজ্যে এল ১৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যে আসছে বাকি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। লেহ্ থেকে এয়ার লিফটিং করে আনা হচ্ছে ৫ কোম্পানি এবং ২ প্লাটুন কেন্দ্রীয় বাহিনী। লেহ্ থেকে আজই রওনা দিয়েছে, কলকাতা নয় পৌঁছবে পানাগড়ে। সেখান থেকেই তাদের নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা হবে।

কোথায় কীভাবে মোতায়েন?

১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন জায়গায় মোতায়েন থাকবে ৮ জন জওয়ান। ৫ থেকে ৬টি বুথ আছে এমন জায়গায় থাকবে ১২ জন জওয়ান। ৭ এবং ৭-এর অধিক বুথে মোতায়েন থাকবে ১৬ জন জওয়ান। স্ট্রং রুমে মোতায়েন থাকবে ১ কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ৮০ জন জওয়ান। স্পর্শকাতর বুথগুলিকে দেওয়া হবে অগ্রাধিকার। 

হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে কমিশন আদালতে জানিয়েছিল বাকি ৪৮৫ বাহিনী আসছে। বাকি কেন্দ্রীয় বাহিনী আজকের মধ্যে আসছে বলে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল। লেহ্ থেকে আজই রওনা দিয়েছে বাহিনী। কলকাতা নয় পৌঁছবে পানাগড়ে। সেখান থেকেই তাদের নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা হবে।

পঞ্চায়েত ভোটের আগে চলতি সপ্তাহে উত্তরপ্রদেশ থেকে রাজ্যে এসেছে ১০ কোম্পানি সশস্ত্র পুলিশ। গত রবিবার গভীর রাতে কলকাতা স্টেশনে পৌঁছন ভিনরাজ্যের পুলিশ বাহিনী। তাঁদের স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ। কুলতলি, সুন্দরবন কোস্টাল, বারুইপুর-সহ একাধিক থানার পুলিশ কর্মীরা এসেবাহিনীকে নিজের নিজের এলাকায় নিয়ে গিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, ১২টি রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে। সেই মতোই এবার যোগী রাজ্য থেকে আনা হয় সশস্ত্র পুলিশ বাহিনী। 

এদিকে সোমবার স্পর্শকাতর বুথের তালিকা আদালতে জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে মাত্র ৪ হাজার ৮৩৪ টি বুথ স্পর্শকাতর বলে হাইকোর্টে জানাল তারা।  যা মোট বুথের মাত্র ৭.৮৪ শতাংশ।পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকে যে দুই জেলা ব্য়াপক উত্তপ্ত হয়েছে, সেই মুর্শিদাবাদ আর দক্ষিণ ২৪ পরগনাতেও, স্পর্শকাতর বুথের সংখ্যা যথাক্রমে ১০ শতাংশ এবং ৮ শতাংশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Vastu Shastra: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget