এক্সপ্লোর

Talk To Mayor: 'ভোট দেওয়া ভুল হয়েছিল', টক টু মেয়রে ফোন করে অভিযোগ শিলিগুড়ির বাসিন্দার

Siliguri Talk To Mayor Complain: শিলিগুড়িতে টক টু মেয়র, তাল কাটল বাসিন্দার ফোনে। ভোট দেওয়া ভুল হয়েছিল বলে শিলিগুড়ির মেয়রকে ফোন।

শিলিগুড়ি: শিলিগুড়িতে টক টু মেয়র (Talk to Mayor), তাল কাটল বাসিন্দার ফোনে। ভোট দেওয়া ভুল হয়েছিল বলে শিলিগুড়ির মেয়রকে ফোন। কথা দিয়েও কথা না রাখার অভিযোগে শিলিগুড়ি টক টু মেয়রে ফোন।

'ভোট দিয়ে লাভ হয়নি'

ভোট দিয়ে লাভ হয়নি বলে সটান মেয়রকে ফোন ভোটারের। বেহাল রাস্তা থেকে পানীয় জলের দাবিতে মেয়রের কাছে নালিশ। সাংসদ, বিধায়ককেও জানান, শিলিগুড়ির বাসিন্দাকে পাল্টা দাওয়াই মেয়রের। শিলিগুড়ির টক টু মেয়রে ফোনে শোরগোল, পরে সমস্যা খতিয়ে দেখার আশ্বাস। প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে একাধিক হেল্পলাইন, কন্ট্রোল রুম। মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সরাসারি মুখ্যমন্ত্রী' পরিষেবার পাশাপাশি, পঞ্চায়েত ভোট ঘিরে অভিযোগ জানানোর জন্য কন্ট্রোল রুম খুলেছিল রাজভবন। আর সেখানেই অভিযোগের পাহাড়।

ক্ষোভের আগুন

ঠিক তেমনইভাবেই জেলাতেও টক টু মেয়র পরিষেবাও হিট। তবে সেই পরিষেবার মাধ্যমেই এবার মধ্য়মণি খোদ মেয়রকে ফোন করেই 'ভোট দিয়ে লাভ হয়নি', বলে জানানো হল অভিযোগ। চাপা ক্ষোভ এখনও আর চায়ের দোকান অবধি থেমে নেই। বারবার জেলায় জেলায় প্রকাশ্যে বেরিয়ে আসছে। আর এবার টক টু মেয়রে প্রকাশ পেল ক্ষোভের আগুন।

টক টু মেয়রের অন্য এক ছবি শহর কলকাতায়

টক টু মেয়রের অন্য এক ছবি শহর কলকাতায়। বেআইনি নির্মাণের অভিযোগে 'টক টু মেয়র'এ ফোন করেছিলেন। এই রোষে ঢাকুরিয়ায় ক্যারাটেকা ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মারধর-শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। পাল্টা অভিযোগ তোলা হয়েছে অভিযুক্তের তরফ থেকেও। ঘটনায় গ্রেফতার উভয়পক্ষের ৩।  

আরও পড়ুন, 'মমতা নির্মমতার প্রতীক', মালদাকাণ্ডের পর বিস্ফোরক অনুরাগ ঠাকুর

 ক্ষোভের মুখে পড়েছিলেন খোদ শতাব্দী রায়ও

 প্রসঙ্গত, নাগরিক পরিষেবায় বিচ্যুতি ঘটায়,ভোট প্রচারে গিয়ে একাধিকবার ক্ষোভের মুখে পড়েছিলেন খোদ শতাব্দী রায়ও। বীরভূমে নিজের কেন্দ্রে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ। ভোট প্রচারে গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী। সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়া নিয়ে নালিশ গ্রামবাসীদের। ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়েছিলেন শতাব্দী।সিউড়িতে ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ। পানীয় জল ও আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগে গ্রামবাসীর ক্ষোভের মুখে শতাব্দী।তিনি বলেছিলেন, 'বাড়ি-ত্রিপল পায়নি বলছে। আর নদীর ব্রিজ বলছে। ওটা আমাকে জানতে হবে কী টাকা। যে টাকা সেটা আমার কাছে আছে কি না জানতে হবে। আমি বলে যাব, হ্যাঁ করে দেব। আমি ওরকম কথা বলি না। সুতরাং, আমাকে একটা এস্টিমেট দিক। সেটা যদি আমার কাছে থাকে, আমি করে দেব। ' 

 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget