এক্সপ্লোর

Panchayat Election 2023: কংগ্রেসে যোগ দিলেন TMC-র সোশাল মিডিয়া সেলের নেতা, ফের তৃণমূল শিবিরে ভাঙন

TMC Leader Join Congress: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে তৃণমূল শিবিরে ভাঙন। কংগ্রেসে যোগ দিলেন শাসকদলের সোশাল মিডিয়া সেলের নেতা গগন ঘটক ও একাধিক তৃণমূল কর্মী।

বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের আগেই ফের শাসক শিবিরে ভাঙন (TMC) । বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে তৃণমূল শিবিরে ভাঙন। কংগ্রেসে যোগ দিলেন শাসকদলের সোশাল মিডিয়া সেলের নেতা গগন ঘটক ও কয়েকজন তৃণমূল কর্মী।

গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির ৩ নম্বর আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন গগনের স্ত্রী নিবেদিতা ঘটক। এবার দলবদল করলেন তৃণমূলের সোশাল মিডিয়া সেলের এই নেতাও। তাঁর দাবি, দুর্নীতির প্রতিবাদেই তৃণমূলের সঙ্গ-ত্যাগ। আগামী দিনে আরও অনেকে শাসকদল ছেড়ে তাদের দলে যোগ দেবে বলে কংগ্রেসের দাবি।

গগন সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন, ফলে তাঁর দলত্যাগে সংগঠনের ক্ষতি হবে না, প্রতিক্রিয়া ঘাসফুল শিবিরের। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) আবহে হিংসার মধ্য়েই জেলায় জেলায় দলবদলের হিড়িক। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান থেকে শুরু করে জলপাইগুড়ি। তিন জেলায় তৃণমূলে ভাঙন ধরাল সিপিএম। যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল।

গতমাসেই, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার পর প্রকাশ্যে এসেছিল রায়দিঘির ইস্যু। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলাতে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছিলেন মথুরাপুর-‌১ ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য, একাধিক বর্তমান ও প্রাক্তন অঞ্চল সভাপতি। 'সবমিলিয়ে তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় আড়াই হাজার', বলে দাবি করেছিল সিপিএম জেলা নেতৃত্ব।

 রায়দিঘি বিধানসভার শঙ্করপুর, আবাদভগবানপুর-সহ একাধিক অঞ্চলের তৃণমূল নেতৃত্ব দলবদল করেছিলেন। দলত্যাগীদের হাতে লাল গোলাপ তুলে দিয়েছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়-সহ জেলা সিপিএম নেতৃত্ব। এদের মধ্যে ছিলেন মথুরাপুর-‌১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ জাকির হোসেন মোল্লা ওরফে মন্টু, পঞ্চায়েত সদস্য সাহাবুদ্দিন হালদার, মিনাজউদ্দিন হালদার, একাধিক অঞ্চল ও বুথ সভাপতি। বর্তমান সরকারের দুর্নীতির প্রতিবাদে তাঁরা দল ছাড়লেন বলে জানিয়েছিলেন দলত্যাগীরা।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

অপরদিকে, একই দৃশ্য পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও। সিপিএমের দাবি, বকপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বুথ সভাপতি ও স্থানীয় কয়েকজন নেতা-সহ ৪০০ জন যোগ দিলেন তাদের দলে। জলপাইগুড়ির ধূপগুড়িতেও শাসকদলে ভাঙন ধরাল সিপিএম। বুথ সভাপতি সহ প্রায় ১৫০ জন তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করল। একুশের বিধানসভা ভোটের আগে যোগদান মেলার আয়োজন করেছিল বিজেপি। বিধানসভা ভোটে জয়ের পরে দলবদলের স্রোত দেখা গিয়েছিল তৃণমূলের দিকে। আর এবার গ্রামবাংলা দখলের লড়াইয়ের আবহে জেলায় জেলায় শাসকদলে ভাঙন ধরাচ্ছে সিপিএম।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget