এক্সপ্লোর

WB Panchayat Election 2023 : 'যে দলে একটাও মস্তান নেই, তাদের অফিসে গিয়ে দারোয়ানি করব', সাফাই শোভনদেবের

TMC MLA : এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার শোভনদেব চট্টোপাধ্যায়রে গলায় শোনা গেছে আত্মসমালোচনা ও হুঁশিয়ারির সুর !

ঊজ্জ্বল মুখোপাধ্য়ায় ও সুকান্ত দাস, কলকাতা : 'একটা দল বলুক, যে দলে একটাও মস্তান নেই। যে দল বলতে পারবে, তাদের অফিসে গিয়ে দারোয়ানি করব।' শাসক দলের বিরুদ্ধে বেনজির সন্ত্রাসের অভিযোগের মধ্য়েই এমন সাফাই দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। গুন্ডা-সংস্কৃতি তো তৃণমূলেরই আমদানি বলে কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। 'আগে নিজের পার্টিটা দেখুন। অন্য় পার্টির কথা পরে ভাববেন', শোভনদেবকে নিশানা করে মন্তব্য দিলীপ ঘোষের। কৃষিমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি ISF বিধায়কও।

আত্মসমালোচনা ! দলের খুঁত ঢাকার চেষ্টা। সেই সঙ্গে বিরোধীদের দোষ খুঁজে বের করা। পঞ্চায়েত ভোটের আবহে লাগাতার সন্ত্রাস দেখছে বাংলা। অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় শাসকদল। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী তথা খড়দার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্য়ায়ের গলায় সাফাইয়ের সুর। তিনি বলছেন, 'সব দলের মধ্যেই এই ধরনের মানুষ আছে। সব দলের এই অবস্থা। তবে শাসন ক্ষমতায় যারা থাকবে, তাদের দলে এই ধরনের মানুষ বেশি হবে। একটা দল বলুক, আমার দলে একটাও মস্তান নেই। সবাই ভাল। মাইকে বলুন সেটা। যে দল বলতে পারবে আমি তাদের দলের অফিস এ গিয়ে দারোয়ানি করবো।'

এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার শোভনদেব চট্টোপাধ্যায়রে গলায় শোনা গেছে আত্মসমালোচনা ও হুঁশিয়ারির সুর !কখনও নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার মামলা প্রসঙ্গে। গত বছর ডিসেম্বর নাগাদ বক্তব্য রাখার সময় তিনি মন্তব্য করেছিলেন,
'লোকে বলছে, আপনাদের দলে চোর আছে। আছে তো ! কিন্তু, আমি তো সেই দল খুঁজছি, যে দলে একটাও চোর নেই। আমি কিন্তু তাদের পার্টি অফিস ঝাঁট দেব, যদি একটা দল এখানে দাঁড়িয়ে বলে দিতে পারে।' তিনি আরও মন্তব্য করেছিলেন, 'যদি একটা রাজনৈতিক দল মঞ্চে দাঁড়িয়ে বলে দিতে পারে, আমার দলে খারাপ লোক নেই, আমার দলে চোর-জোচ্চোর নেই, তাহলে যে দল বলবে, সেই দলের আমি চাকরবৃত্তি করবার জন্য তৈরি আছি।'

এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলছেন, 'এই কালচার আমদানি করেছে তৃণমূল।গুন্ডাবাহিনী তৃণমূলই তৈরি করেছে।' অন্যদিকে, ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির মন্তব্য, 'আমাদের দারোয়ানের দরকার নেই। আমরা আমাদের দল সামলাতে পারব। আপনি নিজেদেরটা দেখুন।' কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'উনি যে পার্টিতে সেটা পুরো গুন্ডাদের পার্টি। অন্য় পার্টির কথা ছেড়ে দিন। আগে নিজের পার্টি দেখুন। ওঁরা বলুক, আমাদের পার্টিতে গুন্ডা নেব না। নিজের ঘর ঠিক করুন আগে।'

কিন্তু প্রশ্ন হল, শাসক দলের নেতারা সচেতন হলেও, তারপরও কেন এত সন্ত্রাসের ঘটনা ঘটছে ?

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget