এক্সপ্লোর

Panchayat Election : শীর্ষে বীরভূম, রাজ্যে কোন জেলায় কত আসনে জয় এল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ?

State Election Commission : রাজ্যে গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৬৩ হাজার ২২৯। এর মধ্য়ে ৬ হাজার ২৩৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। যা মোট আসনের প্রায় ১০ শতাংশ।

হাওড়া : রাজ্য়ের ৬৩ হাজার ২২৯ টি গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) আসনের মধ্য়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় (Uncontested Win) এল ৬ হাজার ২৩৮ টি আসনে। পাশাপাশি পঞ্চায়েত সমিতি (Panchayat Samiti) এবং জেলা পরিষদেও (Zilla Parishad) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরিসংখ্য়ান সামনে এনেছে রাজ্য় নির্বাচন কমিশন (State Election Commission)। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, দুই ক্ষেত্রেই বিনা লড়াইয়ে জয়ের নিরিখে সবার ওপরে বীরভূম (Birbhum)।

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) জন্য কেন্দ্রীয় বাহিনী চলতে থাকা ঘটনার ঘনঘটার মধ্যেই ক্রমশ এগিয়ে আসছে গ্রাম বাংলা দখলের লড়াই। আর যেখানে বারবার সামনে উঠে এসেছে হিংসা-মারামারির প্রসঙ্গ। এর মাঝেই চমক দিল বীরভূম। অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এখন তিহাড় জেলে বন্দী। কিন্তু রাজ্য় নির্বাচন কমিশনের পরিসংখ্য়ান বলছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ক্ষেত্রে রাজ্যে এগিয়ে রয়েছে বীরভূম।

গ্রাম পঞ্চায়েত

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য জানাচ্ছে,  গ্রাম পঞ্চায়েতে সবথেকে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ঘটনা ঘটেছে বীরভূমে (৮৯৩)। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৬৭)। যারপর যথাক্রমে পূর্ব বর্ধমান (৮৫৮), হাওড়া (৭১৭), বাঁকুড়া (৬৬৪) ও এবং পশ্চিম মেদিনীপুর (৬২২)। কমিশনের তথ্য বলছে সব জেলাতেই গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ঘটনা ঘটেছে। 

পঞ্চায়েত সমিতি

গ্রাম পঞ্চায়েতের মতো পঞ্চায়েত সমিতিতেও সবথেকে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে বীরভূমে (১২৮)। এরপর রয়েছে বাঁকুড়া (১০৬), যারপর যথাক্রমে উত্তর ২৪ পরগনা (১০৪), হাওড়া (৯৮) ও পূর্ব বর্ধমান (৯৩)। প্রসঙ্গত, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ঘটনা ঘটেনি পঞ্চায়েত সমিতিতে। 

একঝলকে পঞ্চায়েত-চিত্র

রাজ্যে গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৬৩ হাজার ২২৯। এর মধ্য়ে ৬ হাজার ২৩৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। যা মোট আসনের প্রায় ১০ শতাংশ। রাজ্যে পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৯ হাজার ৭৩০। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৭৫৯ আসনে। রাজ্যে জেলা পরিষদের মোট আসন ৯২৮। এর মধ্যে ৮ আসনে জয় এসেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জেলা পরিষদে ৮ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। 

আরও পড়ুন- রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট গ্রহণ করলেন না রাজ্যপাল

যদিও রাজ্য় নির্বাচন কমিশনের এই পরিসংখ্যানের মধ্যে নেই দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় কত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে তা প্রকাশ করেনি কমিশন।           

 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget