এক্সপ্লোর

Panchayat Elections 2023: ভাঙড় পঞ্চায়েত সমিতির ১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী TMC, আদালতে যাচ্ছেন নৌশাদ

Bhangar News: কমিশনের নির্দেশে বাম, আইএসএফ প্রার্থীদের একাধিক মনোনয়ন বাতিল। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে বাতিল মনোনয়ন।

ভাঙড়: ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির ১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল (TMC)। ৩০ আসনের মধ্যে ১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী।কমিশনের নির্দেশে বাম, আইএসএফ (ISF) প্রার্থীদের একাধিক মনোনয়ন বাতিল। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে বাতিল মনোনয়ন। আদালতের দ্বারস্থ হচ্ছেন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)।

মনোনয়ন-পর্বে ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি ধরা পড়লেও লাস্ট ল্যাপে অনেকটাই পিছিয়ে বিরোধীরা। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে বাম, আইএসএফ প্রার্থীদের একাধিক মনোনয়ন বাতিল করা হয়েছে। এর ফলে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ১৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল (Panchayat Elections 2023)।

বেশ কিছু গ্রাম পঞ্চায়েতেও একই ফল। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ বিষয়টি নিয়ে আজই আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন। মনোনয়নের শেষ দিনে, বিরোধী প্রার্থীদের  বিরুদ্ধে সময়সীমা পেরিয়ে যাওয়ার পর মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ নির্বাচন কমিশনে জানিয়েছিল তৃণমূল। যদিও ISF এবং বামেরা জানায়, অশান্তির দরুণই দুপুর ৩টের পর মনোনয়ন জমা দিতে সক্ষম হন তাদের প্রার্থীরা।

আরও পড়ুন: Panchayat Election: 'এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়...' আক্ষেপ তৃণমূল বিধায়কের

মনোনয়ন পর্বে ব্যাপক অশান্তি দেখা যায় ভাঙড়ে। মুহুর্মুমু বোমাবাজি, গুলির শব্দও শোনা যায়। লাঠিসোঁটা হাতে নিয়ে রাস্তায় নামতে দেখা যায় শাসকদলের কর্মী-সমর্থকদের। বিরোধীদের তাঁর মনোনয়নপত্র জমা দিতে বাধা দেন বলে ওঠে অভিযোগ। এমনকি ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও, জোড়াফুল কর্মীরা বুথ কার্যত ঘিরে রেখেছিলেন বলে অভিযোগ করে ISF.

একাধিক ISF কর্মীকে মনোনয়ন জমাদিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন খোদ নৌশাদ। দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষও বাধে। তাতে ঘটে যায় প্রাণহানিও। শেষ মেশ মনোনয়ন দিতে না পারা ISF কর্মীদের মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করে দিতে নির্দেশ দেয় আদালত। তার পরও যদিও থামেনি অশান্তি। তার জন্য আরাবুল ইসলাম এবং তাঁর ছেলে হাকিমুল ইসলামকে দায়ী করেছিলেন নৌশাদ।

তবে শুধু ভাঙড়ই নয়, এবারও ২০১৮-র পুনরাবৃত্তি হতে দেখা যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ধারা অব্যাহত তৃণমূলের। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি বিধানসভার ১৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২টিতেই বিনা যুদ্ধে জয়ী হয়েছে তৃণমূল। এর মধ্যে সন্দেশখালি ১ নম্বর ব্লকের ৫টি ও ২ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে শাসকদল। মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েতও ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget