এক্সপ্লোর

Panchayat Elections Result 2023: কারচুুপির অভিযোগ, গণনা কেন্দ্রের সামনেই ধর্নায় বিজেপি সাংসদ

অভিযোগ, ব্লক প্রশাসন অন্যায়ভাবে তৃণমূল প্রার্থী রেজিনা মুর্মুকে জয়ী ঘোষণা করে। এর প্রতিবাদেই সকাল ৮টা থেকে হবিবপুরে গণনা কেন্দ্রের সামনে নেতা, কর্মীদের নিয়ে ধর্নায় বসেন মালদা উত্তরের বিজেপি সাংসদ

মালদা: গণনা কেন্দ্রে কারচুুপির অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মালদার হবিবপুরে গণনা কেন্দ্রের সামনেই ধর্নায় বসলেন বিজেপি (BJP) সাংসদ খগেন মুর্মু। বিজেপির দাবি, হবিবপুর ব্লকে জেলা পরিষদের ৪ নম্বর আসনে ১২০০ ভোটে জয়ী হন তাদের প্রার্থী সোনালি টুডু। অভিযোগ, ব্লক প্রশাসন অন্যায়ভাবে তৃণমূল প্রার্থী রেজিনা মুর্মুকে জয়ী ঘোষণা করে। এর প্রতিবাদেই সকাল ৮টা থেকে হবিবপুরে গণনা কেন্দ্রের সামনে নেতা, কর্মীদের নিয়ে ধর্নায় বসেন মালদা (Malda) উত্তরের বিজেপি (BJP) সাংসদ খগেন মুর্মু। এর আগে মিনিট দশেক মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। তৃণমূলের (TMC) প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না। নির্বাচন ঘোষণার পর থেকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিল কার্যত সব বিরোধী দল। বালি থেকে রানিচক, কাঁকসা তেকে খণ্ডঘোষ, গণনার দিন কোথাও কোথাও প্রতিরোধ গড়ে তুলল বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব, তেইশের পঞ্চায়েত ভোটের পিছু ছাড়ল না অশান্তি। গত মঙ্গলবার ভোট গণনার সকালে উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমানে দেখা গেল সেই একই ছবি। ডায়মন্ড হারবারে চলল বোমাবাজি। কোথাও আবার বিরোধী দলের এজেন্টদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের মধ্য়েই সিপিএম-বিজেপি জোর চাপানউতোর! ভোট ভাগাভাগিতে কার জন্য় তৃণমূলের লাভ হল, তাই নিয়েই রাজনৈতিক তরজা। তবে বিরোধীদের এই বাগযুদ্ধের মধ্য়েই পঞ্চায়েতে বিপুল জয়ে আত্মহারা তৃণমূল মতুয়া গড় থেকে জঙ্গলমহল, বিজেপিকে টেক্কা দিতে পেরে উল্লসিত তারা অন্য়দিকে বিরোধীদের দাবি, পঞ্চায়েত ভোটে প্রহসন হয়েছে তাই এই ফলাফলে আর যাই হোক জনমতের প্রতিফলন ঘটেনি।

কিন্তু, বিরোধীদের দাবিকে গুরুত্ব না দিয়ে বিপুল জয়ের জন্য় মানুষকে ধন্য়বাদ জানিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। নো ভোট টু মমতার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নাম না করে তাকেও কটাক্ষ করেছেন অভিষেক। বাম-বিজেপি-কংগ্রেসকে একযোগে আক্রমণও শানিয়েছেন। পাল্টা বিরোধীদের দাবি, ভোটই যখন সুষ্ঠু ও অবাধ হয়নি, তখন এই ফলাফলের গুরুত্ব থাকে না।

আর তড়িঘড়ি ভোটের দিন ঘোষণা থেকে মনোনয়ন পর্বে অশান্তি, এক দফায় ভোট ঘোষণা থেকে শুরু করে ভোটের দিন সন্ত্রাস, কেন্দ্রীয় বাহিনী নিয়ে টালবাহানা থেকে শুরু করে গণনার দিনও অশান্তি ঘিরে যার দিকে বারবার আঙুল উঠছে, সেই রাজ্য় নির্বাচন কমিশন এখনও বিরোধীদের কাঠগড়ায়।   

শুধু পঞ্চায়েত ভোটের দিনই মৃত্য়ু হয় ১৬ জনের। ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন, এমন আরও চারজনের মৃত্য়ু হয় পরে। খোদ তৃণমূলের অন্দরেও ভোট হিংসা নিয়ে আওয়াজ উঠেছে। যদিও, পঞ্চায়েতে বিপুল জয়ের পর এখন তাদের গলায় শুধুই বিরোধীদের কটাক্ষ। ভোট হল। রেজাল্ট বেরোল। কিন্তু যে মায়েদের কোল খালি হয়ে গেল, তাদের ক্ষতি কি কোনও দল কোনওদিন পূরণ করতে পারবে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget