এক্সপ্লোর

Panchayat Elections Result 2023: গ্রামে গ্রামে ফুটল ঘাসফুল! পঞ্চায়েতে তৃণমূলের একচেটিয়া দাপট

Panchayat Election Result 2023: গ্রামবাংলার মাঠে ঘাটে ফুটল সেই জোড়াফুলই। ত্রিস্তরীয় পঞ্চায়েতের সবস্তরেই বিরোধীদের বহু পিছনে ফেলল তৃণমূল।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections Result 2023) সবুজ ঝড়। ২,৫৬২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। বিজেপির দখলে ২১২টি গ্রাম পঞ্চায়েত। ত্রিশঙ্কু ২৬৩টি গ্রাম পঞ্চায়েত। ২৪২টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। বিজেপির ঝুলিতে ৮টি পঞ্চায়েত সমিতি। ত্রিশঙ্কু ৪টি পঞ্চায়েত সমিতি। জেলা পরিষদে নিরঙ্কুশ জয় তৃণমূলের। ২০-র মধ্যে ২০টিতেই ফুটল ঘাসফুল। 

গ্রামবাংলার মাঠে ঘাটে ফুটল জোড়াফুল: পঞ্চায়েত ভোটে রাজ্য়জুড়ে বিপুল জয়ের পথে তৃণমূল। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি ফের সবুজ ঝড়।শহরের পর গ্রামের ভোটেও বিশেষ কোনও দাগ কাটতে পারল না বিজেপি। চোখে পড়ার মতো ফল হল না বাম, কংগ্রেসরও। নন্দীগ্রামে শুভেনদু অধিকারীর গড়ে ভাল ফল করলেও গেরুয়া দুর্গ বলে পরিচিত উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও মতুয়াগড়ে ধরাশায়ী হল বিজেপি। মুর্শিদাবাদ-মালদায় সিপিএম, কংগ্রেস যৌথভাবে কড়া টক্কর দিলেও, তৃণমূল জয় পেয়েছে।

দুর্নীতি, সন্ত্রাসের মতো ইস্য়ুতে ভর করে, পঞ্চায়েত ভোট-পর্বের শুরু থেকেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল বিরোধীরা। কিন্তু, শেষমেশ পঞ্চায়েত ভোটে জয়ের পতাকা ওড়াল তৃণমূলই। যদিও, বিরোধীদের দাবি, যে সন্ত্রাসের মধ্য়ে দিয়ে মনোননয়ন ও ভোট হয়েছে, তারপর এই ফলাফল আসলে গণতন্ত্রের নামে প্রহসন। আপাতত গণনা যতদূর এগিয়েছে, সেই অনুযায়ী ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্য়ে তৃণমূলের ঝুলিতে গেছে দু'হাজারের বেশি। সেই তুলনায় অনেক পিছিয়ে বিজেপি। তৃতীয় স্থানে অন্যান্যরা এবং চতুর্থ স্থানে রয়েছে বামেরা।

মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে, বাম-কংগ্রেস জোটের জয়ের পর, সেখানে পঞ্চায়েত ভোটের ফল কেমন হয়, সেদিকে নজর ছিল সবার। তবে  সাগরদিঘি যে জঙ্গিপুর সাংগঠনিক জেলার অন্তর্গত, সেখানে এবার ভাল ফল করেছে তৃণমূল। অন্য়দিকে, জঙ্গিপুর-বহরমপুর সাংগঠনিক জেলার অন্তর্গত, বেলডাঙা, বড়ঞা, ডোমকল, রানিনগর,জলঙ্গি,নওদা,লালগোলায় তুলনামূলক ভাল ফল করেছে কংগ্রেস-সিপিএম।

কার্যত একই ছবি পঞ্চায়েত সমিতিতেও।৩৪১টি পঞ্চায়েত সমিতির মধ্য়েও আপাতত অধিকাংশেই জয়ী তৃণমূল।  এখনও অবধি হওয়া গণনা অনুযায়ী, বাকি বিরোধীরা অনেকটাই পিছিয়ে। তবে এই বিপুল জয়ের মধ্য়েও কাঁটা হয়ে রইল ভোট-সন্ত্রাসের ছবি। মনোনয়নের শুরুর দিন থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছিল খুনোখুনি, রক্তপাত, বোমা-গুলির দাপট। যা অব্য়াহত ছিল ভোটের দিনও। মঙ্গলবার ভোট গণনার দিনও হিংসা এবং অশান্তিতে দাঁড়ি পড়েনি। গত ৩৫ দিনে ভোট হিংসায় ৪৪ জনের মৃত্যু হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Goosebumps Reasons : ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget