এক্সপ্লোর

Panchayat Elections Results 2023: গণনা শুরুর আগেই বারাবনিতে উত্তেজনা, গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি বচসা

Elections Results: গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি বচসা বাধে।

বারবনি: গণনা শুরুর আগেই বারাবনিতে (Barboni) উত্তেজনা ছড়াল। গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি বচসা বাধে। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে উত্তেজনার খবর আসছে। ভোট গণনা শুরুর আগে উত্তর ২৪ পরগনায় সিপিএম প্রার্থীদের অপহরণের অভিযোগ উঠেছে আমডাঙায়। জানা গিয়েছে চণ্ডীগড় ও বোদাই গ্রাম পঞ্চায়েতে ২ সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ। গণনাকেন্দ্রের সামনে থেকেই ২ সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ। 

আজ ভোটগণনা: অপেক্ষার আর কিছুক্ষণ, কার দখলে যাবে গ্রাম বাংলার রাশ? সকাল ৮টা থেকে পঞ্চায়েতের ফল গণনা। রাজ্যজুড়ে ৩৩৯টি কেন্দ্রে হবে ভোট গণনা। ভোট গণনা চলবে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে। প্রতি গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

প্রসঙ্গত, ২০১৮ সালে রাজ্য়ের ২০টি জেলা পরিষদের সবকটিতে জয়ের পতাকা উড়িয়েছিল তৃণমূল (TMC)। তবে সি ভোটারের ওপিনিয়ন পোল ও এক্সিট পোলে ইঙ্গিত, এবারের ছবিটা একতরফা নাও হতে পারে। তবে ঠিক কী দাঁড়ায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ফলাফল, তার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal Election Commission) হিসেব বলছে, তিনটি স্তর মিলিয়ে ৭৩৮৮৭ টি আসনে ৯০০৯ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছিল। যা মোট আসনের প্রায় ১২ শতাংশ। গ্রাম পঞ্চায়েতের ৬৩২২৯টি আসনের মধ্যে বিনা যুদ্ধে জয় ৮০০২ টি আসনে। পঞ্চায়েত সমিতির মোট ৯৭৩০ টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ৯৯১ টি আসনে। জেলা পরিষদের মোট ৯২৮টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১৬টি আসনে।  

গোটা ভোটপর্বজুড়ে তো বটেই এমন কি পুনর্নিবাচন পর্বেও উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে। একঝলকে দেখে নেওয়া যাক কিছু ঘটনা

  • মালদায় রতুয়ায় স্ট্রং রুমের বাইরে রাতে উত্তেজনা। রতুয়া ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ঘিরে উত্তেজনা। তৃণমূল নেতার বিরুদ্ধে স্ট্রং রুমের ভিতরে ঢোকার চেষ্টা করার অভিযোগ। বিরোধীদের সামনে তৃণমূল নেতাকে আটকে চোর চোর স্লোগান। পুলিশের সামনে তুমুল বিক্ষোভ। এলাকায় পৌঁছলে আরও ২ তৃণমূল নেতাকে মারধর। বিক্ষোভের পর স্ট্রং রুমের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা ।
  • ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নেতড়া গ্রাম পঞ্চায়েতের ১০টি বুথে পুনর্নির্বাচন হয় গতকাল। তার আগে, রাতভর তল্লাশিতে এলাকা থেকে উদ্ধার  তাজা বোমা। 
  • গণনার আগেই স্ট্রং রুমের দখলের অভিযোগে রণক্ষেত্র দিনহাটা। তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিজেপি নেতার গাড়িতে হামলা।
  • হাওড়ার ডোমজুড়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর ওপর হামলা। বাড়ি ও গাড়ি ভাঙচুর। তৃণমূল প্রার্থী শেখ সুলতানার অভিযোগ, তাঁর বাড়িতে সশস্ত্র অবস্থায় হামলা চালায় একদল সিপিএম কর্মী। বাড়ি লক্ষ্য় করে ইট ছোড়া হয়। এমনকি প্রার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-raf। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget