এক্সপ্লোর

Panchayat Poll 2023: বাঁশ, লাঠি, রড নিয়ে সিপিএমের মিছিলে হামলা নিউ ব্যারাকপুরে, কাঠগড়ায় তৃণমূল

North 24 Parganas: সিপিএমের মিছিলে হঠাৎ হামলা। সিপিএম কর্মী-সমর্থকরা প্রাণপণে দৌড়চ্ছেন। কারও হাত দিয়ে রক্ত ঝরছে।

সমীরণ পাল, নিউ ব্যারাকপুর: নিউ ব্যারাকপুরের সতীন সেন নগরে সিপিএমের মিছিলে বাঁশ, লাঠি, রড নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় টোটো। সিপিএম কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন বাম কর্মী আহত। প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। ঘটনার সূত্রপাত গতকাল সকালে। নিউ ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার লাগাচ্ছিলেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা তাঁদের ওপর চড়াও হয়। এই ঘটনায় নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করে বামেরা। অভিযোগ, তার বদলা নিতেই সন্ধেয় সিপিএমের মিছিলে ফের হামলা চালানো হয়। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।                                  

হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে: সিপিএমের মিছিলে হঠাৎ হামলা। সিপিএম কর্মী-সমর্থকরা প্রাণপণে দৌড়চ্ছেন। কারও হাত দিয়ে রক্ত ঝরছে। কারও মাথায় আঘাত লেগেছে। কারও হাত ফুলে ঢোল।পঞ্চায়েত ভোটের আবহে রাজ্য-রাজনীতি যখন উত্তপ্ত, তখন নিউ ব্য়ারাকপুরের সতীন সেন নগরে সিপিএমের মিছিলে, বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয় বলেও অভিযোগ। ভাঙচুর চলে একটি টোটোতে। প্রতিবাদে নিউ ব্য়ারাকপুর থানা ঘিরে বিক্ষোভ দেখায় সিপিএম।                           

এই ঘটনার সূত্রপাত রবিবার সকালে। সিপিএম কর্মীদের দাবি, নিউ ব্য়ারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে তাঁরা পোস্টার লাগাচ্ছিলেন। অভিযোগ, সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়।নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয় সিপিএমের পক্ষ থেকে। সেই আক্রোশে রবিবার সন্ধেয় ফের সিপিএমের মিছিলে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। নিউ ব্যারাকপুরের সিপিএম কর্মী রুবি চক্রবর্তী বলেন, “বাঁশ নিয়ে এসে মারে। একজন হ্য়ান্ডিক্য়াপড। সে গাড়িতে বসেছিল। তাকেও প্রচণ্ড মারে।’’ আরেক সিপিএম কর্মী সঞ্জয় দত্ত বলেন, সকালে পোস্টারিং করছিলাম। সেখানে আক্রমণ। তার প্রতিবাদে মিছিল বের করেছিলাম। ঘটনার প্রেক্ষিতে নিউ ব্য়ারাকপুর থানায় ডেপুটেশন দিয়েছে সিপিএম।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget