এক্সপ্লোর

Panchayat Poll 2023 : 'পাবলিকের হাতে পায়ে ধরে গল্প করে ম্যানেজ করবেন', মমতাকে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh News : 'পাবলিক খেপে আছে। ইনি পাবলিকের হাতে পায়ে ধরে গল্প করে ম্যানেজ করবেন।' মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের ১২ দিন আগে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । গতকালই কোচবিহারে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারে তাঁর নির্বাচনী সভা। মমতার এই সফরকে তীক্ষ্ণ কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ( Dilip Ghosh ) । 
' মমতাকে প্রচারে নামতে হচ্ছে কারণ ওঁর দলের নেতাদের কেউ বিশ্বাস করছে না। উনি গল্প করে ভুল বোঝানোর চেষ্টা করবেন।' মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।

'লোক যদি আবার ভুল করে ভোট দেয় ...'

সোমবার  সকালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণপুরে দলীয় কর্মীদে সঙ্গে চা-‌চক্রে যোগ দেন। এদিন চক্রে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত প্রচার নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‌  পাবলিক খেপে আছে। উনি পাবলিকের হাতে পায়ে ধরে গল্প করে ম্যানেজ করবেন। গল্প করে ভুল বোঝানোর চেষ্টা করবেন। লোক যদি আবার ভুল করে ভোট দেয় তাহলে লুটপাট, খুনখারপি হবে।’‌ 

অভিষেকের নবজোয়ার কর্মসূচি শেষ হয়ে গেলেও সেই প্রচারকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘাষ। তিনি বলেন,‘‌ জনজোয়ার যদি সত্যি সত্যি হত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হত না। দেখতে গেছিলেন জোয়ারটা কোথায়। নিজের পার্টির লোকেরা মারপিট করেছে। পাবলিক চোর চোর করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, এবার এত সহজ হবে না।’‌

রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যপাল বৈঠক প্রসঙ্গে দিলীপ

রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে রাজীব সিনহার। এদিকে,  রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে এদিন ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী দলগুলি। সেই সুর ধরেই দিলীপ বললেন, ‘‌রাজ্যপাল স্বাভাবিক কাজ করছেন। এই কাজটা নির্বাচন কমিশনের। কিন্তু মনোনয়ন করতে দিচ্ছে না। ... মানুষ কমিশনকে ভরসা করতে পারছে না।’‌

রাজীব সিনহার সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'আমি মনে করি, রাজ্যপালের সঙ্গে নির্বাচন কমিশনারের কোনও সংঘাত নেই। রাজ্যপাল শুধু চেয়েছিলেন  তিনি যে নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিলেন , তিনি অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার জন্য উপযুক্ত পদক্ষেপ করুন। কিন্তু দেখা গেল নির্বাচন কমিশনার হতাশ করেছে রাজ্যপালকে।'  

আরও পড়ুন ; ইজিপ্ট যেন একটুকরো ভারত! মোদিকে দেখে গান শোনালেন প্রবাসী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |
Annapurna Yojna |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget