এক্সপ্লোর

Panchayat Poll 2023 : নন্দীগ্রামে জোর করে ভোট বন্ধ করে দিলেন স্থানীয়রা !

Panchayat Poll 2023 : মনোনয়ন পর্ব থেকেই চর্চায় নন্দীগ্রাম। কিন্তু সেখানেই সকাল সকাল বন্ধ ভোট ! 

নন্দীগ্রাম : বিধানসভা ভোটে ( Assembly Elections ) সকলের নজর ছিল এই কেন্দ্রে। হেভিওয়েটদের ব্যাটেলফিল্ড ছিল নন্দীগ্রাম ( Nandigram ) । মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সরগরম ছিল এই কেন্দ্র। তেইশের পঞ্চায়েত ভোটেও সকলের নজরে নন্দীগ্রাম। মনোনয়ন পর্ব থেকেই চর্চায় নন্দীগ্রাম। কিন্তু সেখানেই সকাল সকাল বন্ধ ভোট ! 

বুথের দরজা বন্ধ

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট বয়কটের ডাক দেওয়া হল। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে ভোট বয়কটের ডাক দিলেন স্থানীয়রা। জোর করে ভোট বন্ধ করে দিলেন তাঁরা। উত্তাপ ছড়িয়েছে এলাকা জুড়ে। এদিকে বুথের ভিতর লুকিয়ে রয়েছে পুলিশ! হলদিয়ায় বাহিনী না থাকায় বুথের দরজা বন্ধ করে দিলেন বিরোধীরা।  

ফেলে দেওয়া হল ব্যালট বাক্স !

অন্যদিকে, ভোট শুরুর আগেই জ্যাংড়ায় বুথ দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম ও বিজেপির এজেন্টদের মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। বুথের মধ্যে ভাঙচুর হল, ফেলে দেওয়া হল ব্যালট বাক্স ! 
পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন সিপিএম ও বিজেপি কর্মীরা। বুথ ভাঙচুরের পর ব্যালট বাক্স ফেলে দেওয়া হল ঝোপে, পরে উদ্ধার হল ব্যালট বাক্স ।   

পুলিশের পায়ে পড়লেন ভোটাররা                

 শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তারাচাঁদবাড় গ্রামে ৬৭ এবং ৬৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট শুরু হতে দিতে নারাজ হন ভোটাররা। বুথের ৫০ মিটার দূরে দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ার। আতঙ্কিত পুলিশ কর্মীরা বুথ থেকে কিছুটা দূরে একটি ঘরে আশ্রয় নেন। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে পুলিশের পায়ে পড়েন ভোটাররা। নিরাপত্তার দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীদের একাংশ।

'লোডশেডিং করিয়ে তৃণমূল কারসাজি করে ব্যালট চুরি'

অন্যদিকে পটাশপুর ২ নম্বর ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের ৮৯ নম্বর বুথে ব্যালট চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হল। অভিযোগ জানাতে গেলে বিজেপি প্রার্থীকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

বিজেপির অভিযোগ, রাতে এলাকায় ঘন ঘন লোডশেডিং করিয়ে তৃণমূল কারসাজি করে ব্যালট চুরি করেছে। বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের পাল্টা অভিযোগ তোলে তৃণমূল। সকালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে জমায়েত হঠায়।           

আরও পড়ুন :

 আজ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget