এক্সপ্লোর

Panchayat Poll Birbhum : উত্তপ্ত লালমাটির দেশে ব্যতিক্রমী চিত্র, ইশারায় কাস্তে-হাতুড়ি-তারায় ভোট চাইছেন মূক-বধির প্রার্থী

Birbhum Panchayat Poll News Update : ভোটের ফল যা-ই হোক, ঝর্ণা মণ্ডলের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা রাজ্যের মানুষ। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় সন্ত্রাস! ১৬ দিনে রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে!  দিকে দিকে বোমা উদ্ধার। আক্রান্ত বিভিন্ন দলের প্রতিনিধিরা। ঘরে ঘরে কান্নার শব্দ। সেই সঙ্গে বিরুদ্ধ দলগুলিকে আক্রমণ করে নেতানেত্রীদের মুখে কুকথার তোড়। তর্জন-গর্জন-হুঙ্কার। এরই মধ্যে ব্যতিক্রমী ছবি ময়ূরেশ্বরের কুণ্ডলা গ্রামপঞ্চায়েতে। সেখানে নীরবে প্রচার করছেন সিপিআইএম প্রার্থী  ঝর্ণা মণ্ডল। ভরসা ইশারা। 

তাঁর মূক ও বধির।   বিভিন্ন দলের  প্রার্থীদের ভাষণে যখন কান পাতা দায়, তখন কেবল হাতের ইশারায় ভোট চেয়ে বাড়ি বাড়ি ঘুরছেন তিনি। আকার-ইঙ্গিতে নিজের দলীয় প্রতীক, কাস্তে হাতুড়ি  চিহ্ন দেখিয়ে করজোড়ে নমস্কার করছেন।  ময়ূরেশ্বরের কুন্ডলা গ্রামপঞ্চায়েত কোটাসুর ১৭৮ নং বুথের ভোটের ফল যা-ই হোক, ঝর্ণা মণ্ডলের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা রাজ্যের মানুষ। 

আর এই অসম লড়াইয়ে স্ত্রীয়ের হয়ে প্রচারে কোমর বেঁধে নেমেছেন স্বামী , সিপিআইএম এর সক্রিয় কর্মী পূর্ণচন্দ্র মণ্ডল। তিনি জানালেন, “স্ত্রী জন্ম থেকে কথা বলতে পারেন না। কিন্তু ওঁর ইশারা প্রচার ভোটারদের মন স্পর্শ করে যাচ্ছে। জিতলে মানুষের পাশে থাকাই তাঁদের লক্ষ্য।''
 
এই বিষয়ে স্থানীয় সিপিআইএম নেতা মহিতোষ মণ্ডল বললেন, রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল।  তাঁর প্রতিবাদ করে এক জন মূক ও বধির মহিলা এগিয়ে এসেছেন। তাঁর লড়াইকে মর্যাদা দিতে তাঁকে প্রার্থী করা হয়েছে।  

কুণ্ডলা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি আশিস মণ্ডল বলেন,'  সিপিআইএম প্রার্থী মূক ও বধির,  তাঁর প্রতি আমার সহানুভূতি রয়েছে। কিন্তু এখানকার মানুষ জানে কুণ্ডলা পঞ্চায়েত কত কাজ হয়েছে। তাই মানুষ মূক ও বধির বলে ভোট দেবে না। কাজ দেখে ভোট  দেবে। ' 

ভয়াবহ বগটুই হত্যাকাণ্ড, CBI হেফাজতে অন্যতম অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যু, গরু পাচার মামলা, দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের গ্রেফতারি, গত এক বছরে, এভাবেই বারবার শিরোনামে উঠে এসেছে বীরভূম।
সেই সঙ্গে চড়েছে রাজনীতির পারদ।  আর এই প্রেক্ষাপটেই পঞ্চায়েত ভোটের জন্য তৈরি হচ্ছে লাল মাটির দেশ। এই জেলায় সরকারি পরিষেবা পাওয়ায়, কারও মুখে হাসি, তো, কেউ আবার বঞ্চনার অভিযোগে উগরে দিলেন ক্ষোভ...
পাড়ুই থেকে বোলপুর, ছবিটা একই। এই পরিস্থিতিতে মূক ও বধির বাম প্রার্থী কি মন জিতে নিতে পারবে সকলের ?  

আরও পড়ুন ; ইজিপ্ট যেন একটুকরো ভারত! মোদিকে দেখে গান শোনালেন প্রবাসী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget