এক্সপ্লোর

Panchayat Poll Bomb Recover : বোমা ফেটে আহত ২ শিশু। মুর্শিদাবাদ থেকে বীরভূম, দিকে দিকে বারুদের গন্ধ!

Bomb Recovered from Murshidabad Birbhum : ভোটের জন্য মজুত বোমা বিস্ফোরণ, দাবি স্থানীয়দের। রেজিনগর, মাড়গ্রামেও ড্রাম ভর্তি বোমা উদ্ধার।

রাজীব চৌধুরী, ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল, কলকাতা :  ২০১৮-র পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) , ২০২১-এর বিধানসভার পর, ২৩-এর সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন। বাংলায় ফের আরেকটা ভোট শেষ হতেই বিভিন্ন জেলা থেকে উঠতে শুরু করেছে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। সেই সঙ্গে দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা ( Bomb Recovery ) । আবার বঙ্গে বোমার আঘাতে আক্রান্ত শিশুরা। 

মুর্শিদাবাদে একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার 

ভোটপর্ব মেটার পর, একদিনে মুর্শিদাবাদের রেজিনগরের ৪টি গ্রাম থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা। গতকাল রাত থেকে একডালা মধুপুর, নাজিরপুর পূর্ব পাড়া, অমরপুর ও ছেতিয়ানি ঘোষপাড়া, এই চারটি গ্রামে অভিযান চালিয়ে প্রচুর বোমা উদ্ধার করে রেজিনগর থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গ্রামে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। 

অন্যদিকে, মুর্শিদাবাদের সালারে সাতসকালে বোমা ফেটে জখম হল দুই শিশু। কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাবলা গ্রামে রাস্তার পাশে ঝোপের মধ্যে সকেট বোমা রাখা ছিল। নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে। বোমা ফেটে গুরুতর জখম হয় ৭ ও ৮ বছরের দুই শিশু। তাদের সালার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের জন্য বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের আশঙ্কা। 

বোমার স্তূপ বীরভূম

ভোটপর্ব মিটলেও বীরভূমে বোমা উদ্ধার চলছেই। এবার মাড়গ্রামে কালভার্টের নিচ থেকে উদ্ধার হল প্লাস্টিকের ড্রাম বোঝাই তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মাড়গ্রামে কালুয়া গ্রাম পঞ্চায়েতের তপন ও মহিল্লাপাড়ার মাঝে ওই এলাকায় কালভার্টের নীচ থেকে ৮০-৮৫টি বোমা উদ্ধার করে পুুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের দাবি। 

দত্তপুকুরে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি

একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি। অভিযোগের তির আইএসএফের সমর্থনে জয়ী নির্দল প্রার্থীর বিরুদ্ধে। দত্তপুকুরের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের আলগড়িয়ায় তৃণমূলের পার্টি অফিসের ১০০ মিটার দূরে একটি ব্যাগের মেলে ২টি তাজা বোমা। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। তৃণমূলের অভিযোগ, তাদের প্রার্থী শ্রীপদ দাস হেরে যাওয়ার পর, তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেন নির্দল প্রার্থী আহমেদ আলি মণ্ডল। এরপর গতকাল রাতে পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অভিযোগ অস্বীকার নির্দল প্রার্থীর।  

পঞ্চায়েত ভোট ঘোষণার বহু আগে থেকেই বঙ্গ জুড়ে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার শুরু হয়েছিল। গত বছরের শেষাশেষি প্রায়শই বিভিন্ন জেলা থেকে বোমা পাওয়া যাচ্ছিল। বোমা প্রাণও কেড়েছে শিশুর। তারপর ভোট ঘোষণা, মনোনয়ন, ভোটগ্রহণ, ভোটগণনা - সবই হল। কিন্তু বোমা উদ্ধার থামল না। সবথেকে বেদনাদায়ক বিষয়, বোমার আঘাতে ফের আক্রান্ত হল শৈশব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget