এক্সপ্লোর

Panchayat Election 2023: আজ ৬০ হাজারের বেশি বুথে পঞ্চায়েত ভোট, শান্তিপূর্ণভাবে মিটবে নির্বাচন ?

Panchayat Election: একটি বা দুটি বুথের ভোটকেন্দ্রে থাকছে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। ৩ থেকে ৪টি বুথের ক্ষেত্রে ৮ জওয়ান, ৫-৬টি বুথের ক্ষেত্রে মোতায়েন করা হবে ১২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

কলকাতা: রাজ্যে আজ পঞ্চায়েত নির্বাচন, ভোট উত্তপ্ত বাংলা গতরাতেও একের পর এক প্রাণহানির সাক্ষী হল রাজ্য। কোচবিহারের দিনহাটা থেকে মুর্শিদাবাদের বেলডাঙা। হাসনাবাদ থেকে কাঁথি। কোথাও মৃত্যু কোথায় অশান্তির ছবিয সবমিলিয়ে কার্যত ফুটছে পরিস্থিতি। আজ পঞ্চায়েত ভোটের লাইনে দাঁড়াবেন ভোটাররা। কোচবিহার থেকে কাকদ্বীপ। দার্জিলিং থেকে দিঘা। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য়ের কোণায় কোণায় চলছে প্রস্তুতি।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! তারপরই গ্রামবাংলার ভোট! উত্তর দিনাজপুর জেলার ৯টি ব্লকের মধ্যে এবার ভোট হচ্ছে আটটি ব্লকে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের DCRC-তে এদিন সকাল থেকেই ছিল তুমুল ব্যস্ততা। ইসলামপুরেও ছবিটাও একই! আলিপুরদুয়ারের উত্তর সোনারপুর হাইসকুলেও তৈরি হয়েছে DCRC। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে তৈরি করা হয়েছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিসিভিং সেন্টার। মালদা জেলা স্কুলের DCRC থেকে এদিন ২৩৬টি বুথের ভোট সরঞ্জাম বিলি করা হয়। এর মধ্যে ২৭টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। 

কোথায় কী প্রস্তুতি: অন্যদিকে সোনারপুর থেকে দিনহাটা, নন্দীগ্রাম থেকে কাকিনাড়া। ভোটের হালহকিকত দেখতে জেলায় জেলায় নজর। পঞ্চায়েত নির্বাচনে হাইভোল্টেজ জেলার অন্যতম পূর্ব মেদিনীপুর। এই জেলার চণ্ডীপুরের এই DCRC থেকে ১৫৬টি ভোট কেন্দ্রের সরঞ্জম বিলি করা হয়।

নন্দীগ্রামের সাতানন্দ কলেজেও তৈরি হয়েছে DCRC। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর কলেজে তৈরি হয়েছে সোনারপুর ব্লকের ১১টি পঞ্চায়েতের DCRC। এখান থেকেই সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রে যান ভোটকর্মীরা। সকাল থেকেই তুঙ্গে ব্যস্ততা। এর মধ্যেই ভোটকর্মীদের একাংশের গলায় উঠে এসেছে আতঙ্কের কথা।

উত্তর ২৪ পরগনার আমডাঙার এই স্কুলে তৈরি হয়েছে আমডাঙার আটটি গ্রাম পঞ্চায়েতের DCRC। কাকিনাড়ার পানপুর মাখনলাল উচ্চ বিদ্যালয়ে তৈরি হয়েছে ব্যারাকপুর ২ নম্বর ব্লকের DCRC। কোচবিহারের দিনহাটাতেও একই ছবি। দিনহাটা হাইসকুল তৈরি করা হয়েছে DCRC। 

কোন বুথে কত বাহিনী? সবমিলিয়ে প্রায় ৭৪ হাজার আসন, ৬০ হাজারের বেশি বুথ। ৮২২ কোম্পানি কেন্দ্রীয় কোম্পানির উপস্থিতিতেই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে বাংলায়। উত্তরবঙ্গের ৮ জেলায় ১৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ত্রাস বিধ্বস্ত মুর্শিদাবাদে সর্বাধিক ৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তবে একাধিক জায়গায় ভোটকর্মীদের মধ্যে কেন্দ্রীয় বাহিনী না থাকা নিয়ে আতঙ্ক দেখা গিয়েছে গতরাত থেকেই। প্রস্তুতি শেষ। এখন অপেক্ষা ভোটগ্রহণ পর্ব শুরুর।

একটি বা দুটি বুথের ভোটকেন্দ্রে থাকছে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী। ৩ থেকে ৪টি বুথের ক্ষেত্রে ৮ জওয়ান, ৫-৬টি বুথের ক্ষেত্রে মোতায়েন করা হবে ১২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। স্ট্রংরুমের নিরাপত্তায় রাখা হবে কমবেশি ৮০ জন জওয়ানকে। কোথায়, কত বুথে, কীভাবে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হবে, সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন ও এডিজি আইনশৃঙ্খলাকে চিঠি দিয়েছেন বিএসএফ-এর আইজি। আর এত আয়োজনের পরও রক্তপাতহীন নির্বাচন হবে তো, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

আরও পড়ুন: Panchayat Election 2023 : ভোটের আগের রাতেও চলল গুলি, দিনহাটায় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget