এক্সপ্লোর

Panchayat Election 2023 : ভোটের আগের রাতেও চলল গুলি, দিনহাটায় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী !

Coochbehar : আর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রাম বাংলার ভোটের উৎসব। তার আগে অশান্তির এপিসেন্টার কোচবিহার

দিনহাটা : ভোটের কয়েক ঘণ্টা আগেও হিংসা থামার লক্ষণ নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনা সামনে আসছে। আর সেই তালিকায় যথারীতি এবারও দিনহাটা। ফের উত্তপ্ত দিনহাটা, ভোটের আগের রাতেও চলল গুলি। দিনহাটায় গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে তাঁর উপর হামলা চালানো হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

কীভাবে কখন হামলা ?

আগের দিনই ওকরাবাড়িতে কংগ্রেস কর্মীদের কোপানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এদিন রাতে এই ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহেশ্বর গ্রামে এই কংগ্রেস কর্মী যখন ফিরছিলেন, সেই সময় তাঁর উপর হামলা চালানো হয়। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই কংগ্রেস কর্মী গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। তাঁর উপর হামলা চালানো হয়, গুলি চালানো হয়। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।  

আর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রাম বাংলার ভোটের উৎসব। তার আগে অশান্তির এপিসেন্টার কোচবিহার। দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আর আগে দুই কংগ্রেস কর্মীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গত পরশু রাতে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী মুকুল রহমানের বাড়িতে কর্মী-সমর্থকদের নিয়ে একটি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেইসময় প্রচুর লোক এসে হামলা চালায়। দুই জনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। কংগ্রেস প্রার্থী মুকুল রহমানের স্ত্রীর দাবি, এবারের ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসের থেকে তাঁর স্বামী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। আহতরা দিনহাটা হাসপাতালে ভর্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

গত পরশু রাতেই দিনহাটার কালমাটিতে গুলিবিদ্ধ হন ৩ বিজেপি কর্মী। আহত হন আরও ১ জন। দফায় দফায় চলে গুলি বোমা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিজেপি। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

দিনহাটারই ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, হামলা চালানোর সময় এক দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ঘটনাস্থলে উদ্ধার হয়েছে একটি তাজা বোমাও। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget