এক্সপ্লোর

Bengal Violence: 'মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদদেরও দিল্লিতে আসতে হবে', ভোট-পরবর্তী হিংসা নিয়ে হুমকি বিজেপি সাংসদের

এই ট্যুইটে বিজেপি সাংসদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন। 

নয়াদিল্লি: বিজেপি সাংসদ পরভেশ সাহিব সিংহের অভিযোগ, বাংলায়  নির্বাচনে জিতেই তৃণমূলের গুন্ডারা আমাদের কর্মীদের খুন করছে। বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে।  সেইসঙ্গে তাঁর হুমকি, খেয়াল রাখবেন, তৃণমূলের সাংসদ, মুখ্যমন্ত্রী, বিধায়কদের কিন্তু দিল্লি আসতে হবে। আমি আপনাদের সতর্ক করছি। নির্বাচনে হার-জিত হতে পারে কিন্তু খুন নয়।  
এই ট্যুইটে বিজেপি সাংসদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন। 

এর আগে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তৃণমূলের বিপুল জয়ের পর তাঁদের দলের কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, ভোটে জেতার পর তৃণমূল বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। 

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর তাঁদের ছয় কর্মী খুন হয়েছেন।

তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার ডাক দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার, দুদিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। 

গেরুয়া শিবির সূত্রে খবর, এদিন দুপুর দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন নাড্ডা। সেখান থেকে সরাসরি যাবেন নিহত দলীয় কর্মীদের বাড়িতে। সেখানে পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।প্রথমে দুপুর তিনটে নাগাদ নাড্ডা যাবেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে। সেখানে পরিবারের সঙ্গে দেখা করবেন। এরপর সাড়ে চারটে নাগাদ তিনি যাবেন বেলেঘাটা। সেখানেও নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। 

ইতিমধ্যেই, ভোট-পরবর্তী হিংসা নিয়ে সোমবারই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শান্তি বজায় রাখার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তির আবেদন করেন রাজ্যপালও। 

 রবিবার ঘোষিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে টানা তৃতীয়বার ক্ষমতা ধরে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। 

কিন্তু, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর সামনে আসতে শুরু করে। নদিয়ার গাংনাপুর, কোচবিহারের সিতাই ও দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে  দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

এদিকে, পূর্ব বর্ধমানের রায়না ও হুগলির খানাকুলে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দুই নেতা-কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই তৃণমূল কর্মী ও এক বিজেপি সমর্থকের। 

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পূর্ব বর্ধমানে আমাদের কর্মীদের খুন করা হয়েছে। বিজেপি অত্যাচার এখনও চালিয়ে যাচ্ছে। শীতলকুচিতেও ওরা অত্যাচার চালাচ্ছে। কোচবিহারের এসপির ইন্ধনে যা হয়েছে আপনারা জানেন।

যদিও, ভোট-পরবর্তী হিংসা বন্ধ করতে উদ্যোগী হন মমতা। সকলকে শান্তি বজায় রাখতে আহ্বান জানান। বলেন, ভোটে হার জিত আছে। কিন্তু শান্ত থাকুন। শান্তি বজায় রাখুন। কোনও অভিযোগ থাকলে পুলিশকে জানান। পুলিশকেও বলব নিজেদের দায়িত্ব পালন করুন। 

হিংসা বন্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে সোমবার রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপির একটি প্রতিনিধি দল। সন্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবনে যান। তাঁর সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল ট্যুইট করে জানান, একঘণ্টার বেশি সময় ধরে বৈঠকে আমি যে বিষয়টির ওপর জোর দিয়েছি, তা হল ভোট-পরবর্তী হিংসা থামাতে রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে। 

রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকেও রাজভবনে ডেকে পাঠান জগদীপ ধনকড়। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তির ঘটনা ঘটেছে এবং তা নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন বলেও ট্যুইটারে জানান তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget