এক্সপ্লোর

Pawan Singh: আসানসোল থেকে সরলেও ভোটে লড়বেন পবন সিংহ! কোন আসনে?

Lok Sabha Election 2024: নিজেই X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন ভোটে লড়ার কথা। তবে আসনের কথা লেখেননি।

কলকাতা: ভোটে লড়তে চলেছেন ভোজপুরি চলচ্চিত্র জগতের সুপারস্টার পবন সিংহ (Pawan Singh)। নিজের X হ্যান্ডেলে অন্তত তেমনটাই জানিয়েছেন তিনি। বুধবার দুপুরের দিকে X হ্যান্ডেলে পবন সিংহ যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমি আমার সমাজ জনতা জনার্দন এবং মায়ের কাছে করা প্রতিজ্ঞা পূরণ করার জন্য ভোটে লড়ব। আপনাদের সবার আশীর্বাদ ও সহযোগিতা প্রার্থনা করছি। জয় মাতা দি।'

বিজেপির প্রথম প্রার্থীতালিকায় নাম ছিল পবন সিংহের (Pawan Singh Candidate)। পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র (Lok Sabha Election 2024) থেকে পদ্মশিবির প্রার্থী করেছিল ভোজপুরি এই নায়ক-গায়ককে। কিন্তু তারপরেই প্রবল সমালোচনার ঝড় ওঠে বাংলায়। পবন সিংহের বেশ কিছু গানের অ্যালবাম ও সিনেমার গানের কথা সামনে এনে শুরু হয় সমালোচনা। ওই গানগুলিতে বাঙালি নারীদের অপমান করা হয়েছে- এমন অভিযোগ সামনে এলে প্রতিবাদ শুরু হয়। বাংলার লোকসভা আসনে কেন বাংলার কাউকে দাঁড় করানো গেল না, সেই প্রশ্নও ওঠে কোনও কোনও শিবির থেকে। অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। তারপর নিজে থেকেই ওই ভোট থেকে সরে দাঁড়ান তিনি। 

৩ মার্চ নিজের X হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, 'ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি মন থেকে কৃতজ্ঞতা। দল আমার উপর বিশ্বাস করে আসানসোলের পদপ্রার্থী ঘোষিত করেছে কিন্তু আমি বিশেষ কারণে আসানসোল থেকে ভোটে লড়তে পারব না।' পোস্টটিতে ট্যাগ করা ছিল জেপি নাড্ডাকে। 

তাহলে কোথা থেকে ভোটে লড়বেন পবন সিংহ (Pawan Singh posted to contest election)? এদিনের পোস্ট করার কয়েকদিন আগে শিবরাত্রি উপলক্ষে পোস্ট করেছেন তিনি। তারপরে সাবিত্রী বাই ফুলের জন্মদিন উপলক্ষে এবং মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজি মহারাজের মৃত্যুদিন উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন বার্তা পোস্ট করেছিলেন। অবশ্য সূত্রের খবর, পবন সিংহ বিহার থেকেও ভোটে লড়তে পারে। বিহারের আরা লোকসভা আসন থেকে বিজেপি তাঁকে প্রার্থী করতে পারে বলে খবর। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হলেই কি স্পষ্ট হবে বিষয়টি?

আরও পড়ুন: ব্যারাকপুরে জিতবেন? যাবেন অর্জুনের চায়ের আমন্ত্রণে? এবার মুখ খুললেন পার্থ ভৌমিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget