এক্সপ্লোর

PM Modi Attacks Congress: "কংগ্রেসের আমলে জঙ্গিরা প্রধানমন্ত্রীর বাড়িতে যেত," চাঞ্চল্যকর অভিযোগ নরেন্দ্র মোদির

PM Modi Attacks Congress: কংগ্রেসে শাসনকালে জঙ্গিদের প্রধানমন্ত্রীর বাড়িতে স্বাগত জানানো হত বলে মঙ্গলবার অভিযোগ করলেন নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রে নির্বাচনী জনসভা করতে গিয়ে এই দাবি করেন তিনি।

বিড: "কংগ্রেসের (Congress) আমলে জঙ্গিরা (terrorists) প্রধানমন্ত্রীর বাড়িতে যেত।" মঙ্গলবার মহারাষ্ট্রের (Maharashtra) বিডে নির্বাচনী জনসভা করতে গিয়ে চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দিল্লির বাটলা হাউস এনকাউন্টারে (Batla House encounter) জঙ্গিরা যখন খতম হয়েছিল তখন কংগ্রেসের শীর্ষ নেতারা চোখের জল ফেলেছিলেন বলেও কটাক্ষ করেন তিনি।

এপ্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন,"কংগ্রেসের শাসনকালে প্রধানমন্ত্রীর বাড়িতে স্বাগত জানানো হত জঙ্গিদের। আর যেদিন দিল্লিতে বাটলা হাউস এনকাউন্টারে জঙ্গিরা খতম হয়েছিল সেদিন চোখের জ্ল ফেলতে দেখা গেছিল কংগ্রেসের শীর্ষ নেতা-নেত্রীদের। গোটা দেশ সেই দৃশ্য দেখেছিল। যদি ইন্ডিয়া জোট সেই দিনগুলো ফিরিয়ে আনতে চায় তাহলে মোদি তাদের সামনে পাথরের মতো দাঁড়িয়ে থাকবে। আজকে তাই দেখুন কোনও জাতীয়তাবাদী শক্তিই নেই কংগ্রেসের সঙ্গে। তারা সবাই এখন এনডিএ-র সঙ্গে রয়েছে।"

রাহুল গান্ধীকে তোপ দেগে তিনি আরও বলেন, "একজন প্রাক্তন কংগ্রেস নেতা যিনি ওই দলের সঙ্গে ২০ থেকে ২৫ বছর ছিলেন, তিনি সম্প্রতি জানান রাম মন্দির নিয়ে আদালতের রায়ের পরে শাহাজাদা একটি বৈঠক ডেকেছিলেন। সেখানে তিনি বলেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে তাঁরা রাম মন্দির সম্পর্কে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বদলে দেবেন। আসলে ইন্ডিয়া জোটের একমাত্র অ্যাজেন্ডা হল 'ক্যানসেল মিশন'। যদি তারা ফের ক্ষমতায় আসে তাহলে ৩৭০ ধারা ফিরিয়ে আনবে। নাগরিক সংশোধনী আইন বাতিল করবে। তিন তালাক ফিরিয়ে আনবে আর কিষাণ সম্মান নিধি, বিনামূল্যে রেশন ও চিকিৎসার সুবিধা খারিজ করে দেবে। আপনারাই বলুন মহারাষ্ট্রকে শক্তিশালী করতে পারবে ইন্ডিয়া জোট। আপনাদের অবশ্যই জানতে হবে এই মানুষগুলো ভোট জেহাদের কথা বলছে।" 

নিজের প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "মোদি কোনও বড় রাজ পরিবার থেকে আসেনি। আমি আপনাদেরই একজন। আমি জানি চাষ করতে গেলে কীভাবে কঠোর পরিশ্রম করতে হয় আর সেই কারণেই আমি কৃষি বিমা ও কিষাণ সম্মান নিধির মতো প্রকল্প চালু করার উদ্য়োগ নিয়েছি।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আর পড়ুন: Lok Sabha Election: লোকসভা নির্বাচনের মাঝেই বিজেপিতে যোগ অভিনেতা শেখর সুমন ও প্রাক্তন কংগ্রেস নেত্রী রাধিকা খেরার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget