এক্সপ্লোর

PM Modi: 'শুধু সন্দেশখালিতে নয়, সারা বাংলায় ঝড় উঠবে', ফের হুঁশিয়ারি মোদির

PM Modi on Sandeshkhali: 'সন্দেশখালিতে যা হয়েছে, তাতে প্রত্যেকের মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে। কিন্তু তৃণমূল সরকারের তাতে কিছু যায়-আসে না', চাঁছাছোলা আক্রমণ মোদির

বারাসত, উত্তর ২৪ পরগনা: আরামবাগ, কৃষ্ণনগরের সভার মতোই বারাসত থেকেও সন্দেশখালি ইস্যুতে (PM on Sandeshkhali Issue) তৃণমূল সরকারকে চাঁছাছোলা আক্রমণে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi Attacks TMC)।

এই বাংলার ভূমি নারীশক্তির (PM Modi on Women Empowerment)  অনেক বড় প্রেরণার কেন্দ্র। এই মাটি মা সারদা, রানি রাসমণি, ভগিনী নিবেদিতা, সরলা দেবী, কল্পনা দত্ত, প্রীতিলতাদের। কিন্তু এখানেই তৃণমূলের রাজত্বে মহিলাদের উপর অত্যাচার করে ঘোর পাপ হয়েছে। সন্দেশখালিতে যা হয়েছে, তাতে প্রত্যেকের মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে। কিন্তু তৃণমূল সরকারের তাতে কিছু যায়-আসে না।'

সন্দেশখালির ঘটনায় সরাসরি রাজ্যের তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মোদি (PM Modi on Tmc)। তাঁর তোপ, 'তৃণমূল সরকার অভিযুক্তকে বাঁচাতে সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিয়েছে। কিন্তু হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। অত্যাচারী নেতাদের উপর তৃণমূলের ভরসা আছে, কিন্তু বাংলার মায়েদের উপর ভরসা নেই।' মোদির হুঁশিয়ারি, 'মহিলাদের এই আক্রোশ শুধু সন্দেশখালিতে নয়, সারা বাংলায় ঝড় উঠবে।'

এবার লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে থেকেই বিজেপি সমাজের যে যে ভাগ করে তার উপর বেশি নজর দিয়েছে। তাদের মধ্যে একটি হল দেশের নারী সমাজ। ভোটবাক্সে তৃণমূলকে হারাতে বাংলার নারীশক্তির উপর যে বিজেপি ভরসা করছে তা স্পষ্ট করেছেন নরেন্দ্র মোদি। তাঁর হুঁশিয়ারি, 'তৃণমূলকে পরাস্ত করতে বাংলার নারীশক্তি বেরিয়ে পড়েছে। তোষণ আর তোলাবাজদের চাপে তৃণমূল সরকার মা-বোনেদের কখনও সুরক্ষা দিতে পারবে না।' পাল্টা নারীসুরক্ষা প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। মোদি (PM Modi on Women Security) বলেন, 'বিজেপি সরকার, ধর্ষণের অপরাধীদের ফাঁসির সাজার ব্যবস্থা করেছে।' এই বক্তব্য় রাখতেই হাততালির ঝড় বয়ে যায় জনসভায়। 

'বেটি বাঁচাও বেটি পড়াও', উজ্জ্বলা যোজনার প্রসঙ্গ তুলে তৃণমূলকে তোপ দাগেন মোদি। বাংলার মানুষের কাজ করতে চাইলেও তৃণমূল সরকার তাতে বাধা দিচ্ছে বলে অভিযোগ মোদির। মা বোনেদের ছোট ছোট সমস্যা দূর করতে চায় বিজেপি সরকার, বারাসতের সভা থেকে আশ্বাস মোদির।  'বাংলার মহিলাদের সুবিধা, রোজগার ও সশক্তিকরণ মোদির গ্যারান্টি', বারাসতের জনসভা থেকে আশ্বাস মোদির। বারাসতের সভা থেকে সংসদে মহিলাদের সংরক্ষণ থেকে তিন তালাক রদ- মোদির মুখে ঘুরেফিরে এল সবই। 

'বাংলায় টিএমসির নামে গ্রহণ রয়েছে তার জন্য বাংলায় উন্নতি হচ্ছে না', তোপ মোদির। শুধু তৃণমূল না, I.N.D.I.A- জোটের সব শরিককেই তুলোধনা মোদির।

আরও পড়ুন: 'বাংলার প্রত্যেক মা-বোন আমার পরিবার', বিশ্ব নারী দিবসের আগে বাংলার মেয়েদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget