এক্সপ্লোর

Election 2024:গণনার আগের দিন বিপুল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার ধনিয়াখালিতে

Banned Crackers Recovered:রাত পোহালেই ভোটগণনা। তারে আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বা চলতি ভাষায় গাছ-বোম উদ্ধার ঘিরে আলোড়ন ধনিয়াখালিতে।

সোমনাথ মিত্র, ধনিয়াখালি: রাত পোহালেই ভোটগণনা। তারে আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বা চলতি ভাষায় গাছ-বোম উদ্ধার ঘিরে আলোড়ন ধনিয়াখালিতে (Dhaniakhali Banned Sound Cracker Recovery)। নির্দিষ্ট করে বললে, প্রায় ৬৭০টি গাছ-বোম উদ্ধার করেছে ধনিয়াখালি থানার পুলিশ। মির্জাপুর গ্রামের বাঁশ ঝাড় থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজির হদিশ মেলে বলে খবর।

যা জানা গেল...়
পুলিশ জানিয়েছে, ধনিয়াখালি থানার মির্জাপুর গ্রামে অবৈধ বাজি মজুত করা রয়েছে বলে তাদের কাছে গোপন সূত্রে খবর এসেছিল। সেই মতো ওই গ্রামে তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। তখনই, একটি বাঁশের ঝোপ থেকে ৬৭০ পিস গাছ-বোম বা নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। ঘটনায় একটি সুনির্দিষ্ট ধারায়  মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা বোমগুলি মজুত করল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও নির্দিষ্ট উদ্দেশ্যে বোমগুলি সেখানে আনা হয়েছিল কিনা, সেটিও জানার চেষ্টা হচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানায় পুলিশ।উল্লেখ্য, হুগলি জেলার ধনিয়াখালি থানার একাধিক জায়গায় আগামীকাল সকাল ৬টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার, বিকেল থেকেই সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করার কথা। 

গণনার প্রস্তুতি...
এবার প্রায় দেড় মাস ধরে সাত দফায় লোকসভা ভোট হয়েছে। তারই ফলপ্রকাশ আগামীকাল। সকাল ৮টা থেকে ইভিএম খোলা শুরু হবে। রাজ্যের ৪২টি আসনের ভোটগণনা হওয়ার কখা ৫৫টি গণনাকেন্দ্রে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হবে,  তারপর ইভিএম খোলা হবে। গণনাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা রাখা হচ্ছে বলে খবর। তা ছাড়া, গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন থাকছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী। এত প্রস্তুতি সত্ত্বেও গণনার আগের দিন পর্যন্ত, হিংসা-অশান্তির খবর রাজ্যের নানা দিক থেকে এসেই চলেছে। রবিবারের পর সোমবার ফের তেতে ওঠে সন্দেশখালি। ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগ। সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ। বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ ঢুকতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতার পরিবারের সদস্যরা, পুলিশ আধিকারিকদের ঢুকতে আপ্রাণ বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি, তুমুল চিৎকার শুরু হয়। অনুমতি ছাড়া পুলিশের এই প্রবেশের তুমুল বিরোধিতা শোনা যায় পরিবারের সদস্যদের মুখে। অময় ভুঁইয়ার পরিবারের মহিলা সদস্যদের টেনেহিঁচড়ে বের করতে দেখা যায় RAF-র মহিলা আধিকারিকদের। তার পরই ঘরের মধ্যে তল্লাশি অভিযান শুরু হয়। বিক্ষুব্ধ সদস্যদের প্রশ্ন, 'এক জনের বাড়িতে পুলিশ কখনও এভাবে ঢোকে?পুলিশের দাবি, ভোটের আগে এবং ভোটের সময় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার নেপথ্যে হাত ছিল এই অময় ভুঁইয়ার।

 

আরও পড়ুন:প্রতিশ্রুতি দিয়েও চাকরি দেয়নি রেল..', অবৈধ স্টল উচ্ছেদে তুলকালাম বর্ধমান স্টেশনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget