এক্সপ্লোর

Howrah News:সিপিএমের বুথ এজেন্টের দোকানে 'তাণ্ডব' বাঁকড়ায়

CPM Booth Agent Shop Vandalized:ভোটের ফলপ্রকাশের পর দিকে দিকে হিংসার চেনা ছবি। এবার অশান্তির অভিযোগ হাওড়ার বাঁকড়ার সানাপাড়ায়।

সুনীত হালদার, হাওড়া:  ভোটের ফলপ্রকাশের পর দিকে দিকে হিংসার চেনা ছবি। এবার অশান্তির অভিযোগ হাওড়ার বাঁকড়ার সানাপাড়ায় (CPM Booth Agent Shop Vandalized)। গতকাল অর্থাৎ বুধবার রাতে, সেখানে সিপিএমের এক বুথ এজেন্টের দোকানে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে। আঙুল তৃণমূল কর্মীদের একাংশের দিকে। পরিস্থিতি সামলাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ছুটে আসে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

যা জানা গেল...
প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, তাতে গত কাল, বাঁকড়ার সানাপাড়ায় তৃণমূল কর্মীরা বাঁকড়া দু'নম্বর পঞ্চায়েত সদস্য জাকির হোসেন জমাদারের নেতৃত্বে কয়েক দফা বিজয় মিছিল বের করেন। সেই বিজয় মিছিলে সবুজ আবির খেলার পাশাপাশি পটকা ফাটানো শুরু হয়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকড়ায় এক সিপিএম এজেন্টের দোকানের সামনে দিয়ে বিজয় মিছিল যাওয়ার সময় হঠাৎই মারমুখী হয়ে ওঠেন তাঁরা, এমনই অভিযোগ। লাঠি হাতে দল বেঁধে সিপিএমের বুথ এজেন্টের দোকানে ভাঙচুর চালানো হয় বলে দাবি। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে। দোকান মালিক, খলিলুর রহমান সানার দাবি, তাঁর ভাই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের নির্বাচনী বুথ এজেন্ট ছিল। ভোটের দিন তাঁরা বুথ রক্ষা করায় তৃণমূলের চক্ষুশূল হয়ে ওঠেন। তাই ফল বেরোতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের নেতৃত্বে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। 
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার পরিস্থিতি এখন থমথমে হয়ে রয়েছে। তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। তবে  দোকানে যে ভাঙচুর হয়েছে, সে কথা শুনেছেন।

বিজেপি নেতার বাড়ি ভাংচুর...
হিংসার অভিযোগ যে শুধু হাওড়া থেকে এসেছে, তা নয়। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে যেমন বিজেপি সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটে। বুধবার রাতের ঘটনা। বিজেপির রাজ্য এসসি মোর্চা ফিসারি ডিপার্টমেন্টের ইনচার্জ তথা জয়নগর সাংগঠনিক জেলার মুখপাত্র সঞ্জয় নায়েকের বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। রাত পৌনে নটা নাগাদ সঞ্জয়ের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। ইট, লাঠি, রড দিয়ে হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় বাড়ির জানলা, দরজা। ঘটনার পর থেকে আতঙ্কিত সঞ্জয়ের পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

 

আরও পড়ুন:দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget